স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আতাউর রহমান। তিনি তার বাণিজ্যিক প্রতিষ্ঠান তমা গ্রুপের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে বরণ করতে গিয়ে এ ঘোষণা দেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান।

সাবিনারা নেপাল থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তাদের কেক কেটে ও ফুল দিয়ে বরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, যুব ও ক্রীড়া সচিব এবং মন্ত্রণালয় ও বাফুফের কর্মকর্তারা।
ফুটবল

Advertisement

সেখান থেকে ছাদখোলা বাসে যাত্রা শুরু করে বাফুফে কার্যালয়ে যাবে নারী ফুটবল দল।

বাফুফে ভবনে উপস্থিত থাকবেন সভাপতি কাজী সালাউদ্দিন। মেয়েরা আসার পর তাদেরকে ফুল দিয়ে তিনি বরণ করে নেবেন। এরপর ফটোসেশন হবে।

এর আগে সকালে কোচ গোলাম রাব্বানী ছোটনের দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও।

এ সময় তিনি বলেন, ‘নারী ফুটবল দল অসাধারণ নৈপুণ্য ও ঐতিহাসিক অর্জনের মাধ্যমে পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের এই কীর্তির মর্যাদা দিতে ও সমর্থনে পুরো দলকে বিসিবির পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’

উল্লেখ্য, গত সোমবার (১৯ সেপ্টেম্বর) দশরথের রঙ্গশালায় ফাইনালে কৃষ্ণা রানী সরকারের দুই ও শামসুন্নাহার জুনিয়রের এক গোলে স্বাগতিক নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে ভারতের কাছে একই ব্যবধানে হেরে রানার্সআপ হয়েছিল নারী দল।

চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিসিবির

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.