
বুধবার (১৪ আগস্ট) বিএফআইইউ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এদিকে, আজ বুধবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে হতাহতের ঘটনায় নিউ মার্কেট থানার মামলায় তাদের ১০ দিনের রিমান্ড চায় ডিবি পুলিশ। শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গতকাল মঙ্গলবার রাতে নৌপথে পালানোর সময় কোস্টগার্ডের হাতে গ্রেফতার হন সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



