সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের ফ্ল্যাটে প্রবেশ করে মালামালের তালিকা তৈরির সময় একটি বিলাসবহুল রোলেক্স ব্র্যান্ডের ঘড়ির ওয়ারেন্টি কার্ড পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কার্ডের তথ্য অনুযায়ী, রোলেক্স সেলিনি ডেট (মডেল ৫০৫১৯) ঘড়িটি ১৮ ক্যারেট হোয়াইট গোল্ডের তৈরি। এর সিরিয়াল নম্বর ৭৩৪৫২৪৫৯।
রোববার (১৯ জুলাই) ফ্ল্যাটে এ তালিকা করা হয় বলে দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
ওয়ারেন্টি কার্ডের তথ্য বলছে, সাইফুজ্জামান ২০১৯ সালের ২৪ জানুয়ারি ঘড়িটি লন্ডনের ‘হ্যারডস’ নামের সুপার স্টোর থেকে কেনেন। কার্ডে মালিকানার জায়গায় সাইফুজ্জামানের নামও রয়েছে।
ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এমন ব্যবহৃত ঘড়ির মূল্য ১৩ হাজার থেকে ১৭ হাজার মার্কিন ডলারের মধ্যে। নতুন বা অব্যবহৃত মডেলের দাম প্রায় সাড়ে ১৬ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ টাকার বেশি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
২০২৪ সালের সংসদ নির্বাচনের আগে সাইফুজ্জামানের বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠে। একই বছর ক্ষমতার পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সংস্থাটি অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার নামে একাধিক মামলা করে। আজ সকাল সাড়ে ১০টায় আদালতের আদেশে সংস্থাটি তার ফ্ল্যাটে প্রবেশ ও মালামাল তালিকাবদ্ধ করার কার্যক্রম শুরু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



