Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা সামনে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ, আরও ৯ জনকে নিলো ব্রাজিল
খেলাধুলা ফুটবল

সামনে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ, আরও ৯ জনকে নিলো ব্রাজিল

By জুমবাংলা নিউজ ডেস্কআগস্ট 28, 20212 Mins Read
ফাইল ছবি
Advertisement

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের অন্যতম জমজমাট লড়াই ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো ম্যাচ। গেল ১০ জুলাই কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল এ দুই দল। যেখানে অ্যাঞ্জেল ডি মারিয়ার করা একমাত্র গোলে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

এদিকে আগামী মাসে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বে তিনটি ম্যাচের জন্য পূর্বঘোষিত দলে আরও ৯ ফুটবলারকে যোগ করেছে ব্রাজিল। এছাড়া উপায় নেই। করোনাভাইরাস পরিস্থিতিতে আন্তর্জাতিক সূচিতে অনেক দেশের ফুটবলারকে ছাড়তে রাজি হচ্ছে না প্রিমিয়ার লিগ ও লা লিগার ক্লাবগুলো।

গত মাসেই কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছে ব্রাজিল। সেই হারের প্রতিশোধটা সেপ্টেম্বরেই নিতে পারে তারা। প্রথমে ২ সেপ্টেম্বর চিলির মাঠে লড়াই। ৫ সেপ্টেম্বর বহুল আকাঙ্ক্ষিত লড়াইয়ে ব্রাজিল মুখোমুখি হবে আর্জেন্টিনার। তারপর আগামী ৯ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে ম্যাচ।

এর আগে এই ম্যাচের জন্য ২৫ সদস্যের পূর্ণশক্তির দল ঘোষণা করেছিলেন তিতে। শুক্রবার তার সঙ্গে আরও নতুন ৯ জনকে যোগ করলেন ব্রাজিল কোচ।

ডাক পেলেন আন্তর্জাতিক ফুটবলে নতুন মুখ গোলকিপার এভেরসন। সঙ্গে আছেন দুই ডিফেন্ডার সান্তোস ও মিরান্দা, তিন মিডফিল্ডার এদেনিলসন, মাতেউস নুনেস ও জের্সন আর তিন ফরোয়ার্ড হাল্ক, ভিনিসিউস জুনিয়র ও মালকম।

ইংলিশ ক্লাবগুলো অটল। করোনার সময়ে তারা ফুটবলার ছাড়বে না। সেটা হলে ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেড, চেলসির চিয়াগো সিলভা, ম্যানচেস্টার সিটির এদেরসন ও গাব্রিয়েল জেসুস, এভারটনের রিশার্লিসন, লিডস ইউনাইটেডের রাফিনিয়া এবং লিভারপুলের আলিসন, ফাবিনিয়ো ও রবের্তো ফিরমিনো খেলতে পারবেন না ব্রাজিলের হয়ে।

আবার লা লিগা কর্তৃপক্ষ রিয়ালের ভিনিসিউস ও ডিফেন্ডার এদের মিলিতা ও মিডফিল্ডার কাসেমিরোকেও ছাড়তে চাইছে না। এ কারণেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বিকল্প ফুটবলার দলে টানলেন কোচ তিতে। ২০২২ কাতার বিশ্বকাপে লাতিন আমেরিকান অঞ্চলের বাছাইয়ে ছয় ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

এক নজরে ব্রাজিল দল :

গোলরক্ষক : অ্যালিসন, এডারসন, ওয়েভারটন ও এভেরসন।

ডিফেন্ডার : দানি আলভেস, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, গিলের্মে আরানা, এডার মিলিতাও, মার্কিনিওস, ভেরিসিমো, থিয়াগো সিলভা, সান্তোস ও মিরান্দা।

মিডফিল্ডার : ক্যাসেমিরো, ফ্যাবিনিও, ফ্রেড, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, ক্লদিনিও, এভারটন রিবেরিও, এদেনিলসন, মাতেউস নুনেস ও জের্সন।

ফরোয়ার্ড : নেইমার, রিশার্লিসন, রাফিনিয়া, মাতিয়াস কুনিয়া, ফিরমিনো, গ্যাব্রিয়েল বারবোসা, গ্যাব্রিয়েল জেসুস, হাল্ক, ভিনিসিউস জুনিয়র ও মালকম।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু, মাতাচ্ছেন শাকিরা

জুন 12, 2026
Brazil

ইতিহাস পেরিয়ে হেক্সা জয়ের পথে ব্রাজিল

জুন 11, 2026
জার্সি

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই বিপাকে হাইতি, ফিফার নির্দেশে বদলাতে হলো জার্সি

জুন 11, 2026
Latest News
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু, মাতাচ্ছেন শাকিরা

Brazil

ইতিহাস পেরিয়ে হেক্সা জয়ের পথে ব্রাজিল

জার্সি

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই বিপাকে হাইতি, ফিফার নির্দেশে বদলাতে হলো জার্সি

টেস্ট সিরিজ

চমক রেখে টেস্ট সিরিজে দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া খাত

ক্রীড়া খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

টি-টোয়েন্টি

৩ পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

শাকিরা ও বার্না বয়

বিশ্ব কাঁপাতে প্রস্তুত পপ সম্রাজ্ঞী শাকিরা ও বার্না বয়

বিশ্বকাপের মঞ্চ

পর্দা উঠছে আজ; বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন

BTV

বিটিভিতে বিনা খরচে বিশ্বকাপ সম্প্রচার, প্রধানমন্ত্রীর নির্দেশে সরাসরি ফিফার সঙ্গে চুক্তি

Worldcup

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে যা যা থাকছে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa