Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সামাজিক মাধ্যমকে শৃঙ্খলায় আনতে হবে : তথ্যমন্ত্রী
জাতীয় স্লাইডার

সামাজিক মাধ্যমকে শৃঙ্খলায় আনতে হবে : তথ্যমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 10, 20193 Mins Read

জুমবাংলা ডেস্ক: সামাজিক মাধ্যমের ভালো দিকের পাশাপাশি অনেক নেতিবাচক দিক রয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ মাধ্যমকে শৃঙ্খলার মধ্যে নেয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন। খবর ইউএনবি’র।

সামাজিক মাধ্যমকে শৃঙ্খলায় আনতে হবে : তথ্যমন্ত্রী

Advertisement

তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমের ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে। এটি আন এডিটেড প্লাটফর্ম। যা ইচ্ছা তা প্রকাশ করা যায়। আগে শুধু প্রাতিষ্ঠানিক মিডিয়ার ওপর নির্ভর করতে হত, এখন নাও করতে হতে পারে। যেমন বরগুনার প্রকাশ্য হত্যাকাণ্ড। আবার একই সাথে অতীতে এ মিডিয়ার মাধ্যমে অনেক গুজব ছড়ানো হয়েছে, যা সমাজে অস্থিরতা তৈরি করেছে।‘

‘এটি নিয়ে আমাদের ভাবতে হবে। যেখানে কিভাবে শৃঙ্খলা আনা যায়, যাতে সমাজ ও রাষ্ট্রের জন্য অকল্যাণকর ও কোনো কিছু ক্ষতিকর না হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে,’ যোগ করেন মন্ত্রী।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) সম্পাদক মাহফুজুর রহমানের ‘সাংবাদিকতা রাত-বিরাতে’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তথমন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিক মাহফুজুর রহমানের তিন দশকের অভিজ্ঞতার আলোকে লেখা এ বই প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘বইটা কিছুটা পড়েছি, তাতে সাংবাদিকতার নানা বিষয় উঠে এসেছে। সবাই বলতে পারে, কিন্তু লিখতে পারে না, মাহফুজুর রহমানের এ বই সাংবাদিকসহ সবার জন্য একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হবে।’

তিনি আরও বলেন, ‘লেখার মাধ্যমেই মানুষ বেঁচে থাকে। অনেক বড় সাংবাদিক, কিন্তু ভালো কিছু লেখেননি, তারা কিন্তু হারিয়ে গেছেন। কিন্তু যারা লিখেছেন, তারা লেখার মাধ্যমে বেঁচে আছেন। লেখা শুধু নিজের জন্য নয়, সমাজকে, সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য এবং জাতিকে দিক নির্দেশনা দেয়ার জন্য প্রয়োজন।’

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। যুক্তি ভিত্তিক, ন্যায় ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। যারা এ মাধ্যমের সাথে যুক্ত তাদের পেশাগত দক্ষত, উৎকর্ষতা একই সাথে গুরুত্বপূর্ণ। আর এ ধরনের বই পেশাগত দক্ষতা অর্জনে সহায়তা করবে বলে আমি মনে করি।

গত ১০ বছরে দেশে সাংবাদিকতার ব্যাপক বিকাশ হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দৈনিক পত্রিকার সংখ্যা সাড়ে ৭শ থেকে এখন ১৩শ হয়েছে। অনলাইন হাতে গোনা কয়েকটি ছিল, কিন্তু এখন কয়েক হাজার।

অনলাইনগুলোকে নিবন্ধনের আওতায় নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা নিবন্ধনের জন্য দরখাস্ত আহ্বান করেছি। এ মাসের ১৫ তারিখ সে সময়সীমা শেষ হবে। কিন্তু এর মধ্যেই আট হাজারের বেশি আবেদন জমা পড়েছে।

‘আর টেলিভিশন চ্যানেলের সংখ্যা আগে ছিল ১০টি। এখন শুধু অন এয়ারেই রয়েছে ৩৫টি। আর লাইসেন্স দেয়া হয়েছে ৪৫টিকে। সেই সাথে নিউ মিডিয়া (সামাজিক যোগাযোগ মাধ্যম) তো রয়েছেই,’ যোগ করেন তথ্যমন্ত্রী।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মাহফুজুর রহমানের ‘সাংবাদিকতা রাত-বিরাতে’ বইটি বাস্তব অভিজ্ঞতার আলোকে লেখা। তাই বইটি নবীনদের নানাভাবে সহায্য করবে।

অধ্যাপক আরেফিন বলেন, বইটি মূলত তিন দশকের অভিজ্ঞতায় লেখ। এ সময়ে সাংবাদিকতা অনেক পাল্টে গেছে। এখানে সেগুলোই উঠে এসেছে। মোবাইল আসার পর থেকে সাংবাদিকতার পাল্টে যাওয়া শুরু, আর বর্তমানে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠেকেছে, কিন্তু শেষ কোথায় কেউ বলতে পারেন না।

তথ্য প্রযুক্তির এ যুগেও সম্পাদনাকে সাংবাদিকতার প্রাণ উল্লেখ করে সাংবাদিকতা বিভাগের অধ্যাপক বলেন, সাংবাদিকতা অনেক কঠিন কাজ। কারণ তাদের সব সময় সত্য নিয়ে কাজ করতে হয়।

সাংবাদিকতার সাবেক ছাত্র ও বইটির লেখক সাংবাদিক মাহফুজুর রহমান নিজের বই সম্পর্কে বলতে গিয়ে শ্রেণিকক্ষ ও সংবাদ কক্ষের মধ্যকার সম্পর্ক স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি জানান, পেশাগত জীবনে সাংবাদিকতা করতে গিয়ে সব সময় শ্রেণিকক্ষ ও সংবাদ কক্ষের মধ্যে এক ধরনের ‘গ্যাপ’ লক্ষ্য করেছেন। সেই বিষয়গুলোও বইটিতে তুলে ধরেছেন বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর বক্তব্য লেখক নজরুল ইসলাম বলেন, সাংবাদিক মাহফুজুর রহমান বইটিতে সাহসিকতার পরিচয় দিয়েছেন। কারণ বইটিতে তিনি নিজেদের (সাংবাদিক) আত্মসমালোচনা করেছেন। সবাই আত্মসমালোচনা করতে জানে না।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার বিভাগের অনারারি অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন বলেন, সবাই লিখতে পারে না। আবার লিখলেও পাঠযোগ্য হয় না। মাহফুজুর রহমানের বইটি সুপাঠ্য হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মফিজুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক, মাহফুজুর রহমানের সহধর্মীনি সৈয়দা ফারজানা তাহসিন, সিনিয়র সাংবাদিক ফারুক কাজী, অজিত কুমার প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa