Advertisement
জুমবাংলা ডেস্ক : সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ বুধবারও রাজধানীতে র‍্যাব ফোর্সেস এর ১৪৮টি টহল দলসহ সারা দেশে ৪৩২টি টইল দল মোতায়েন রয়েছে। এ ছাড়া সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৮ প্লাটুন বিজিবি।

বুধবার (২২ নভেম্বর) র‍্যাবের টহল দলের বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‌্যাব। পাশাপাশি যেকোনও ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।

এদিকে বুধবার (২২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম জানিয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারা দেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার, খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবিতে ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে আজ সকাল ৬টা থেকে।

২৮ অক্টোবরে নাশকতার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.