Advertisement

জুমবাংলা ডেস্ক : সড়কে মৃত্যুর মিছিল থামছেই না। শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সারাদেশ ১৭ জন মারা গেছেন। ফরিদপুরে ১১ জন, দিনাজপুরে ১ জন, হবিগঞ্জে ১ জন এবং বগুড়া, ঠাকুরগাঁও, পাবনা, ঢাকায় ১ জনের মৃত্যু হয়েছে।

পাবনা: বাসের ধাক্কায় কলেজছাত্র ইমন (১৭) নিহত হলেও তার বন্ধু সম্রাট (১৭) ও অটোরিকশা চালক মোয়াজ্জেম হোসেন (৩০) এর অবস্থা বেশ গুরুতর।

ফরিদপুর: শনিবার সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ফরিদপুরে। পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।

দিনাজপুর: দিনাজপুরের হিলি বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ট্রাক শ্রমিক।

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় আজাদ মিয়া (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সকাল ৭টায় উপজেলার অলিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া: শনিবার (২৪ আগস্ট) দুপুরে রংপুর-বগুড়া মহাসড়কে শিবগঞ্জ উপজেলার রহবল নামক স্থানে এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে গেলে ঘটনাস্থলে এক সেনাসদস্য নিহত এবং ছয়জন আহত হয়েছে।

ঠাকুরগাঁও: চালকের অসতর্কতা ও অদক্ষতার কারণে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান গাড়ির হেলপার মো. ইউসুফ (৩৪)। তার বাড়ি চাঁদপুর জেলায়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১২ যাত্রী।

ঢাকা: সাভারের আশুলিয়ায় বাসচাপায় মন্জুরুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি একটি বেসরকারি সংস্থার নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। শনিবার (২৪ আগস্ট) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.