Advertisement

জুমবাংলা ডেস্ক : সরকার পতনের এক দফা দাবি এবং ‘একতরফা ও প্রহসনে’র নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে আজ মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল করছে বিএনপি ও সমমনা দলগুলো। হরতাল কর্মসূচির এই দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারাদেশে ১৪৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ১৮ প্লাটুন বিজিবি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে বিজিবি এ তথ্য জানিয়েছে।

আসন্ন সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আজ সকাল-সন্ধ্যা হরতাল করছে বিএনপি।

গত শনিবার সন্ধ্যার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনলাইনে সংবাদ সম্মেলন করে সোমবার দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচির ডাক দেন।

পরে রবিবার দুপুরে তিনি জানান, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহর মৃত্যুর কারণে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এর সম্মানার্থে সোমবারের হরতাল একদিন পিছিয়ে মঙ্গলবার পালন করবে বিএনপি।

রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হলো আতশবাজি-ফানুস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.