Advertisement
জুমবাংলা ডেস্ক : সারাদেশে পাটের ব্যাগের ব্যবহার চালু করতে হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন আয়োজিত শীর্ষক মত বিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, সেজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। ২০১০ সালের পণ্যে পাট মোড়কের আইনটি সর্বতোভাবে বাস্তবায়ন শুরু করতে হবে।

উপদেষ্টা আরও বলেন, প্রথমে আটা, চাল ও ধানের ব্যাগ দিয়ে এর প্রয়োগ করা হবে। পরে সুপারশপগুলোতে প্লাস্টিকের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে সার্বিক সহায়তা করা হবে।

প্রসঙ্গত, সভায় মত বিনিময়কালে পাট পণ্যে যুগোপযোগী প্রযুক্তিগত জ্ঞান ব্যবহার, অধিকতর গবেষণা, স্বল্প দাম ও সহজলভ্যতা, সহজ শর্তে ঋণ বা প্রণোদনার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

সভায় বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. আবুল হোসেন পাটখাতের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন।

এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান রবিউল আহসান, মহাসচিব আব্দুল বারিক খান, পরিচাল ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.