Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সার্বক্ষণিক গানম্যান পাচ্ছেন ইউএনওরা
জাতীয়

সার্বক্ষণিক গানম্যান পাচ্ছেন ইউএনওরা

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 10, 2020Updated:September 10, 20202 Mins Read

সার্বক্ষণিক গানম্যান পাচ্ছেন ইউএনওরা

Advertisement

জুমবাংলা ডেস্ক : সার্বক্ষণিক নিরাপত্তার জন্য অবশেষে পুলিশ গানম্যান পেতে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসাররা (ইউএনও)। তাদের সরকারি বাসভবনের নিরাপত্তার জন্য ব্যাটালিয়ন আনসার দেয়া হবে। এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রয়োজনে পৃথক একটি নিরাপত্তা ব্যাটালিয়ন গঠন করা যায় কি না, সেই বিষয়টিও ভেবে দেখতে বলা হয়েছে চিঠিতে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

২ সেপ্টেম্বর গভীর রাতে সরকারি বাসভবনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী। ওয়াহিদা খানমের মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করা হয়। তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রংপুরে একটি ক্লিনিকে আইসিইউতে নেয়া হয়। সেখান থেকে ৩ সেপ্টেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে অচেতন অবস্থায় ওয়াহিদা খানমকে ঢাকায় ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তার মাথায় অস্ত্রোপচার করা হয়। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওয়াহিদার ওপর হামলার ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, চুরির উদ্দেশ্যে ইউএনওর বাড়িতে প্রবেশ করেছিলেন। তবে চুরির ঘটনা মানতে নারাজ বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলা ‘চুরির ঘটনা’ নয় উল্লেখ করে বলেছেন, এটি পরিকল্পিত আক্রমণ। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে ইউএনওদের বাসভবনের নিরাপত্তায় সশস্ত্র আনসার সদস্য নিয়োগ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথমে অঙ্গীভূত আনসার সদস্যদের দিয়ে সব উপজেলার ইউএনওদের প্রাথমিক নিরাপত্তা দিতে পাঠানো হয়। কিন্তু ইউএনওদের দাবি ছিল পুলিশ গানম্যানসহ ব্যাটালিয়ন আনসার। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে তাদের সেই দাবি পূরণ হচ্ছে। তবে পুলিশ গানম্যান ও ব্যাটালিয়ন আনসার নিয়োগের আগপর্যন্ত অঙ্গীভূত আনসারদের দিয়ে আপাতত ইউএনওদের নিরাপত্তা বিধানের কথাও মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়েছে। অন্যদিকে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত এক আলাদা চিঠিতে জনপ্রশাসন সচিবকে ইউএনওদের নিরাপত্তা বিধানকল্পে আনসার সদস্যদের প্রয়োজনীয় অর্থের সংস্থান করতেও নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘শুধু উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বাসভবন নয়, পুরো উপজেলা কমপ্লেক্সেই নিরাপত্তা দেয়া হবে।’ তিনি আরও বলেন, ‘আপনারা শুনেছেন, ইতোমধ্যে ইউএনওদের বাসভবনে আনসার মোতায়েন করেছি, যাতে তাদের রাত্রীকালীন নিরাপত্তা থাকে। আজ আমরা সংশোধন করে বলেছি, পুরো উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা দিতে। কারণ, সেখানে আরও অফিসার থাকেন। সেখানে অনেক অফিসারই পরিবার নিয়ে বাস করেন-তাদেরও নিরাপত্তার প্রশ্ন রয়েছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

June 25, 2026
masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

June 25, 2026
ভূমিকম্প

ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়

June 25, 2026

Latest News

বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

ভূমিকম্প

ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa