
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জামায়াতের কেন্দ্রীয় অফিসে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে প্রতিনিধিদলে সদস্যরা বংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। এ সময় জামায়াতের উপস্থাপিত সংস্কার প্রস্তাবের বিভিন্ন বিষয় সম্পর্কে তারা জানতে চান। তখন জামায়াত আমির সংস্কার প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ শাহাবুদ্দিন।
বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে: হাসনাত আবদুল্লাহ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



