
এই ইডেনেই ১৯৯০ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে আতহারের দুরন্ত নট আউট ৭৮ রান আজও হয়তো অনেকের মনে আছে। সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতলেও ম্যাচের সেরা হয়েছিলেন আতহার। আবার সৌরভের উইকেটও রয়েছে তার ঝুলিতে। বললেন, ‘এতদিন পর দাদার সঙ্গে ইডেনে এসে দেখা হওয়ায় খুব ভালো লাগল। বিশ্বকাপের সময় কমেন্ট্রি করতে গিয়ে অবশ্য দেখা হয়েছিল। পিঙ্ক বল টেস্ট দাদা দারুণ ভাবে সফল করল।’
তবে ইডেনে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের হাল দেখে আতহার যথেষ্ট হতাশ। আবার একটা যুক্তিও দিলেন, ‘সাকিব-তামিমরা থাকলে হয়তো এতটা খারাপ অবস্থা হত না। ওদের না থাকাটা টেস্টের আগেই ধাক্কা দিয়েছে।’
সেই সঙ্গে মুস্তাফিজুরকে না খেলানোর যুক্তিও খুঁজে পাচ্ছেন না আতহার। বলে দিলেন, ‘যে ছেলেটা আমাদের বোলিংয়ের অন্যতম সেরা অস্ত্র, তাকেই কেন বসিয়ে রাখা হল, জানি না। ইন্দোরের পর সেই একই ভুল। টিম ম্যানেজমেন্ট কি ইডেনের উইকেট দেখেনি না বোঝেনি? সেই সঙ্গে টেস্ট খেলার মানসিকতাটাও তৈরি করতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



