Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সায়েন্স ল্যাবরেটরির ঘটনায় যা বললেন কাদের
জাতীয় স্লাইডার

সায়েন্স ল্যাবরেটরির ঘটনায় যা বললেন কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কসেপ্টেম্বর 1, 2019Updated:সেপ্টেম্বর 1, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় পুলিশের ওপর বোমা হামলার ঘটনা বড় কোনও হামলার টেস্ট কেস হতে পারে।

ফাইল ছবি
Advertisement

তিনি বলেন, ‘এরা ছোটখাট ঘটনা দিয়ে বড় ধরনের হামলার টেস্ট কেস ঘটাতে পারে। পুলিশের ওপর তিন চারটি হামলার সিস্টেমকে পরবর্তীতে বড় ধরনের হামলার ঘটনার টেস্ট কেস হিসেবে নিতে পারে। তবে পুলিশ ও গোয়েন্দাদের তৎপরতা বেড়েছে।’

ওবায়দুল কাদের আজ রোববার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গোয়েন্দাদের কাছ থেকে জানা গেছে, এটি একটি রিমোর্ট কন্ট্রোল হামলা। বিষয়টি গোয়েন্দারা দেখছেন, তদন্ত চলছে। পুলিশের তৎপরতাও বেড়েছে। এটি টেস্ট কেস হতে পারে। আর আমাদের দেশে জঙ্গিরা হলি আর্টিজান, শোলাকিয়ায় হামলার পর আরো কিছু বিদেশির ওপর হামলা করেছে।

দেশে জঙ্গি আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘অবশ্যই জঙ্গি আছে। তবে তারা দুর্বল হয়েছে, নির্মূল হয়েছে এ কথা তো আমরা বলিনি। জঙ্গি সমস্যা শুধু বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা।’

‘বোমা হামলার ঘটনার দায় আইএস শিকার করেছে’ এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আইএস আছে কিনা বা এগুলো আইএসের নাম দিয়ে অপপ্রচার কিনা, তা দেখা দরকার। চূড়ান্ত প্রতিবেদন না পেলে এ বিষয়ে কিছু বলা যাবে না। কারা এ ধরনের হামলা চালাচ্ছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। জঙ্গি চক্রটি কথিত ইসলামিক স্টেট, আইএসের নাম ব্যবহার করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সায়েন্স ল্যাবের হামলায় স্থানীয় সরকারমন্ত্রী টার্গেট ছিলেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা আমাকে জানিয়েছেন কালকের (শনিবারের) ঘটনায় মন্ত্রী টার্গেট ছিলেন না। জঙ্গিরা এর আগেও পুলিশের ওপর হামলা চালিয়েছিল। তাদের হামলার টার্গেট মন্ত্রী ছিল না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এর আগে মালিবাগ, গুলিস্থান, খেজুরবাগানে একই ধরনের ঘটনা ঘটেছে। তবে জঙ্গি দমনে আমাদের পুলিশ এবং গোয়েন্দাদের ট্র্যাক রেকর্ড ভালো। এ হামলার রহস্য উদঘাটনে তদন্ত ও জোর তৎপরতা চলছে। আমি আশা করি তারা এই জঙ্গি চক্রকেও পাকড়াও করতে সফল হবেন।

আসামে চলমান পরিস্থিতি নিয়ে কাদের বলেন, নাগরিকত্ব বিষয়টি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। এ বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না। বাংলাদেশকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে সরকার সতর্ক রয়েছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন মির্জা ফখরুল

জুন 16, 2026
প্রধানমন্ত্রী

বিশ্বকাপে ইংল্যান্ডকে সমর্থনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর

জুন 16, 2026
মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

জুন 16, 2026
Latest News
মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী

বিশ্বকাপে ইংল্যান্ডকে সমর্থনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

Hajari

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

স্বাস্থ্যমন্ত্রী

শুধু প্যাথলজি নয়, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

rain

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আদ্-দ্বীন

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ

শিক্ষা প্রতিমন্ত্রী

আমূল পরিবর্তন আনা হচ্ছে শিক্ষা ব্যবস্থার ৪ স্তম্ভে : শিক্ষা প্রতিমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa