
Advertisement
শনিবার (১ মে) বেলা ৩ টায় সিআইডির সিনিয়র এএসপি (মিডিয়া) জিসানুল হক জিসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে সকালে সিআইডির একটি টিম ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে (জুনায়েদ আল কাসেমী) গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ করার জন্য জুনায়েদ আল কাসেমীকে ঢাকায় সিআইডির প্রধান কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে।
এরপর তাকে আদালতে হাজির করে প্রয়োজনে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে সিআইডি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



