Advertisement
দক্ষিণ কোরিয়া প্রতিনিধি: ‘মুজিববর্ষ’ উদযাপনের অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর চারদিনব্যাপী ২য় আলোকচিত্র প্রদর্শনী আজ (৩ আগস্ট) থেকে সিউলস্থ ইয়াংওয়ান কর্পোরেশনের সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয়েছে।

সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং ইয়াংওয়ান কর্পোরেশনের সহযোগিতায় আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনীটি ৬ আগস্ট পর্যন্ত চলবে।

দূতাবাস ও ইয়াংওয়ান কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম এবং ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান সাং কি-হাক যৌথভাবে প্রদর্শনীটির উদ্বোধন করেন।

স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত আবিদা ইসলাম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

জাতির পিতার রাজনৈতিক কর্মকাণ্ড এবং অবদানের প্রতি আলোকপাত করে তিনি বলেন, প্রদর্শনীর আলোকচিত্রগুলোতেও তাঁর সেই সুবিশাল কর্মযজ্ঞ প্রতিফলিত হয়েছে।

সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির মেডিকেল কলেজ, সুংকুনকোয়ান বিশ্ববিদ্যালয়, হানসাং বিশ্ববিদ্যালয়, কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আর্টস এবং সিউল উইমেন ইউনিভার্সিটি এলাকায় আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনী সম্পর্কে আবিদা ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রদর্শনী দক্ষিণ কোরিয়ার বন্ধুপ্রতিম জনগণকে তথা তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর এবং তাঁর রূপকল্প, দর্শন ও মতাদর্শ সম্পর্কে জানতে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যানের অবদানের কথা উল্লেখ করে তিনি এ প্রদর্শনী আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য চেয়ারম্যান সাং কি-হাককে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান সাং কি-হাক বাংলাদেশ দূতাবাসের সাথে যৌথভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করতে পেরে গভীর উচ্ছ্বাস প্রকাশ করেন।

এই প্রশংসনীয় উদ্যোগের সাথে ইয়াংওয়ান কর্পোরেশনকে সম্পৃক্ত করবার জন্য তিনি সিউলস্থ বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সাং কি-হাক তাঁর বক্তব্যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিস্ময়কর আর্থ-সামাজিক অগ্রযাত্রার কথাও তুলে ধরেন।

পরবর্তীতে, রাষ্ট্রদূত আবিদা ইসলাম চেয়ারম্যান জনাব সাং কি-হাককে বঙ্গবন্ধুর‘অসমাপ্ত আত্মজীবনী’র কোরিয়ান সংস্করণ উপহার প্রদান করেন।

সিউলস্থ বাংলাদেশ দূতাবাস গত ১ জুলাই এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রকাশনাটির মোড়ক উন্মোচন করে।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার নাগরিকবৃন্দ, সুশীল সমাজের সদস্যবৃন্দ এবং দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশী নাগরিকগণ অংশগ্রহণ করেন। আগত অতিথিবৃন্দকে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর‘অসমাপ্ত আত্মজীবনী’র কোরিয়ান সংস্করণ উপহার প্রদান করা হয়।

প্রদর্শনীতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘বঙ্গবন্ধু দ্য পিপল’স হিরো’-এর কোরিয়ান সংস্করণসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর অন্যান্য প্রকাশনা প্রদর্শন, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর নির্মিত ডকুমেন্টারি এবং সেই সাথে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণও সম্প্রচার করা হয় যা প্রদর্শনীর শেষ দিন পর্যন্ত চলমান থাকবে। প্রদর্শনীতে আগত অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারে আপ্যায়িত করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রথম আলোকচিত্র প্রদর্শনীটি গত ৯-১৩ জুলাই সিউল শহরের প্রাণকেন্দ্র গাংনামের থিও গ্যালারিতে কোরিয়ান কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজন করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.