Advertisement
জুমবাংলা ডেস্ক : রমজান উপলক্ষে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (১৩ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনে গ্যাস সরবরাহ নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আজকের বৈঠকে মূলত দুটি সিদ্ধান্ত হয়েছে। একটি হচ্ছে, সিএনজি স্টেশনগুলো ৫ ঘণ্টার পরিবর্তে ৬ ঘণ্টা বন্ধ থাকবে। তবে ঈদের আগে ও পরে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন চালু থাকবে।

তিনি বলেন, এ ছাড়া বিদ্যুৎচালিত সেচ পাম্পগুলো রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেচ মৌসুমের জমিতে সেচ দেওয়া যাবে। বেশি প্রয়োজন পড়লে তা সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত করা যাবে। তবে রাত ১২টার আগে সেচ দেওয়া যাবে না।

এর আগে, পবিত্র মাহে রমজান উপলক্ষে ১২ মার্চ থেকে ৬ এপ্রিল বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। ঘোষণায় বলা হয়, রমজান মাসে বিদ্যুৎ চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে ১২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশনসমূহ বন্ধের সময়কাল সন্ধ্যা ৬টা হতে রাত ১১টা পর্যন্ত পরিবর্তন করে বিকেল ৫টা হতে রাত ১০টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হবে।

মানুষের আত্মিক উন্নয়ন ঘটাতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.