Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সিটি নির্বাচনে আ. লীগের মনোনয়ন ফরম সংগ্রহ চলছে
জাতীয় রাজনীতি

সিটি নির্বাচনে আ. লীগের মনোনয়ন ফরম সংগ্রহ চলছে

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 25, 20191 Min Read

সিটি নির্বাচনে আ. লীগের মনোনয়ন ফরম সংগ্রহ চলছে

জুমবাংলা ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আবেদন ফরম সংগ্রহ চলছে।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের আগ্রহী প্রার্থীদের জন্য দলীয় ফরম বিক্রি হয়।

আজ দুপুর তিনটায় আবেদনপত্র সংগ্রহ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তার পক্ষে ফরম সংগ্রহ করেন তার ব্যক্তিগত সচিব সাইফুদ্দিন ইমন।

Advertisement

এর আগে দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) জন্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপির পক্ষে ফরম তুলেন তার মামা মাসুদ সেরনিয়াবাদ। হাজী মো. সেলিম এমপির পক্ষে ফরম সংগ্রহ করেন তার ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন আহমেদ বেলাল। দক্ষিণে আরও মনোনয়ন ফরম সংগ্রহ করেন বঙ্গবন্ধু একাডেমির সভাপতি মো. নাজমুল হক।

এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে ফরম সংগ্রহ করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব এম এ রশিদের পক্ষে মো. সামছুজ্জামান বাবুল।

আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত আগ্রহী প্রার্থীরা ফরম সংগ্রহ করতে পারবেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম বিক্রি চলবে।

মনোনয়ন ফরম সংগ্রহের পর আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চুড়ান্ত করা হবে। আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্র: বাসস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa