
শুক্রবার দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাসিম।
এ সময় তিনি আরো বলেন, ‘বিএনপি একটি মাজা ভাঙ্গা দল। তারা আন্দোলনে নামতে পারে না, ভয় পায়। নির্বাচনের দিন ঘর থেকে বের হয় না। নিজেদের দল নেই, তারা অন্য দলের নেতাদের ভাড়া করে নিয়েও সফল হতে পারেনি। তাই মনে রাখতে হবে, সামনে কঠিন সময়। সবাইকে একসাথে লড়াই করতে হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখন বিপদে পড়েছে, তখন অনেক নেতা দল পাল্টিয়েছে। দলের মধ্যে অনেক অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। যারা সুবিধা নেয়ার জন্য দলে ঢুকেছে, তারা আর কোনো পদ পাবে না। টাকাওয়ালা দেখে দলের নেতা বানানো যাবে না।’
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপির পরিচালনায় সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাস ঠান্টু, মেরিনা জামান, আকতার জাহান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, সহ-সভাপতি মকবুল হোসেন এমপি, সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির এমপি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি এমপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



