Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সিনহা মামলায় ওসি প্রদীপকে আইনি সহায়তা, রানা দাশগুপ্তের পদত্যাগ দাবি
জাতীয়

সিনহা মামলায় ওসি প্রদীপকে আইনি সহায়তা, রানা দাশগুপ্তের পদত্যাগ দাবি

By Sibbir OsmanNovember 11, 20202 Mins Read

সিনহা মামলায় ওসি প্রদীপকে আইনি সহায়তা, রানা দাশগুপ্তের পদত্যাগ দাবি

Advertisement
জুমবাংলা ডেস্ক: বহুল আলোচিত মেজর (অব.) সিনহা হত্যা মামলায় গ্রেফতার টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে আইনি সহায়তা দেয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটর রানা দাশগুপ্তকে ট্রাইব্যুনাল থেকে তার পদত্যাগের দাবি জানিয়েছেন কক্সবাজার স্থানীয় আওয়ামী লীগের এক নেত্রী।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সারওয়ার কাবেরী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাজনীন সারওয়ার কাবেরী বলেন, ‘যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মর্যাদা সুপ্রিম কোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ মর্যাদার সমান এবং রানা দাশগুপ্তের নিয়োগ গেজেটেড নোটিফিকেশনে সেহেতু তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে সাংবিধানিক পদে থেকে ঘৃণিত আসামির পক্ষে আইন পেশায় নিয়োজিত থাকতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘লিগ্যাল রিমেম্বার অ্যাক্ট অনুযায়ী এখন রানা দাশগুপ্ত রাষ্ট্রের বেতনভুক্ত কর্মকর্তা। যা প্রতিমন্ত্রী পদ মর্যাদার সমান। এদিক থেকে রানা দাশগুপ্ত এ পদে থেকে কোনো ধরনের আইনি সহায়তা দিতে পারেন না। যদি তিনি আইনি সহায়তা দিতে চান, তবে স্বেচ্ছায় সাংবিধানিক পদ থেকে পদত্যাগ করে অভিযুক্ত আসামিকে আইনি সহায়তা দিতে পারেন।’

কাবেরী বলেন, ‘এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতির রেফারেন্স ব্যতীত তিনি সরাসরি আসামির পক্ষে ওকালতি করতে পারেন না।’

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনারা জানেন ওসি প্রদীপ সেনাবাহিনীর চৌকস অফিসার মেজর (অব.) সিনহা হত্যা মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, ধর্ষণ, ইয়াবা ব্যবসা ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। সেই বিতর্কিত ওসির পক্ষে আইনি সহায়তা দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটর রানা দাশগুপ্ত। রাষ্টের গুরুত্বপুর্ণ পদে থেকে সকল সুযোগ সুবিধা নিয়ে তিনি এমনটা করতে পারেন না। তার মত একজন ব্যক্তি এমন ঘৃণ্য মানুষের পক্ষে আইনি সহায়তা দেয়ায় বাংলাদেশের মুক্তবুদ্ধির সব মানুষ আহত ও বিস্মৃত হয়েছে।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে রানা দাশগুপ্তের পদত্যাগের দাবি করে কাবেরী বলেন, ‘প্রধানমন্ত্রী যেখানে যেকোনো অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সেখানে ওসি প্রদীপের মত একজন চিহ্নিত অপরাধীকে একজন সরকারী আইনজীবী আইনি সহায়তা দেয়ায় রাষ্ট্রের আইনি ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ ও কলঙ্কিত করেছে। এ অবস্থায় দেশের একজন নাগরিক হিসেবে, বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এ্যডভোকেট রানা দাশগুপ্তের পদত্যাগ দাবি করছি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa