Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সিনেমার চেয়ে কম নয় মতো শচিন-অঞ্জলির প্রেম কাহিনি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

সিনেমার চেয়ে কম নয় মতো শচিন-অঞ্জলির প্রেম কাহিনি

By জুমবাংলা নিউজ ডেস্কMay 26, 2020Updated:May 26, 20203 Mins Read

সিনেমার চেয়ে কম নয় মতো শচিন-অঞ্জলির প্রেম কাহিনি

Advertisement

স্পোর্টস ডেস্ক : ভারতবর্ষে ক্রিকেটকে শুধু খেলা হিসাবে নয় বরং একটাকে ধর্ম হিসাবে দেখা হয়।আর সেই ধর্মে শচীন রমেশ টেন্ডুলকারকে ভগবান হিসাবে মানা হয়ে থাকে। শচীন হচ্ছেন এমন একজন খেলোয়াড় যিনি ভারতীয় ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন।ভারত তথা বিশ্ব ক্রিকেটে তার অবদান সত্যিই কোনোদিন ভোলার নয়।তবে শুধু ক্রিকেট নয় তার বিয়ে এবং প্রেম কাহিনী নিয়ে রয়েছে চমকপ্রদ কাহিনী।  যা সিনেমার চেয়ে কম নয়।

১৯৯৪ সালে আংটি বদল পর্ব শেষ হয় নিউ জিল্যান্ডে, তার এক বছর বাদে ১৯৯৫ সালের ২৫ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা, বিয়ের আসর বসেছিল মুম্বইতে।২৫ টা বছর কাটিয়ে দিলেন একে অপরের হাত ধরে।২৫ মে ছিল শচিন ও অঞ্জলির বিবাহবার্ষিকী। তবে এ বিবাহের নেপথ্যে যে ঘটনা আছে তা একটু ভিন্নরকম।

৯০-এর দশকে ভারতীয় ক্রিকেটে পা রাখেন শচিন টেন্ডুলকার, এরপর মাস্টার ব্লাস্টার হতে খুব বেশি সময় নেননি তিনি। সেই সময়তেই শচিনের সঙ্গে সাক্ষাৎ হয় অঞ্জলির।১৯৯০ সালে এক বিমানবন্দরে প্রথম দেখেন অঞ্জলিকে, আর প্রথম দেখাতেই প্রেম। এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছিলেন অঞ্জলি।

তিনি জানান, মাকে রিসিভ করতে বিমানবন্দরে যান অঞ্জলি। বিমানবন্দরে অপেক্ষা করার সময়ে তার চোখ পড়ে শচিনের ওপর, শচিন তখন ইংল্যান্ড সফর সেরে দেশে ফিরছিলেন। সেই সময় অঞ্জলির সঙ্গে ছিলেন তার এক বন্ধু, তিনিই তাকে বলেছিলেন, এই খেলোয়াড়ই ইংল্যান্ডে মাঠে একশ রান করেছেন। কথাটা শোনা মাত্রই শচিনের অটোগ্রাফ নেয়ার জন্য পেছনে ছোটেন অঞ্জলি। শচিনের সঙ্গে দেখা হওয়ার আনন্দে অঞ্জলি সেদিন তার মাকে রিসিভ করতেই ভুলে গেছিলেন। এরপর সেই বন্ধুর সাহায্যে শচিনের ফোন নম্বর যোগাড় করেন।এরপর শুরু হয় কথা বলা, আর সেখান থেকে সম্পর্কের সূচনা।

সাংবাদিক সেজে প্রথমবার শচিনের সঙ্গে দেখা করেন অঞ্জলি

শচিনের সঙ্গে দেখা করার জন্য সাংবাদিক সেজে প্রথম তার বাড়িতে গেছিলেন অঞ্জলি।বাড়িতে গিয়ে যখন শচিনকে তিনি চকলেট দেন, তখন তা দেখে ফেলেন শচিনের মা।তখন তিনি সরাসরি অঞ্জলিকে প্রশ্ন করেছিলেন, তুমি কি সত্যিই সাংবাদিক? প্রেম চলাকালীন তারা দুজনে মিলে একটা সিনেমা দেখেছিলেন, যার নাম ‘রোজা’। আসলে সেই সময় শচিনের জনপ্রিয়তা এতটাই ছিল যে, তার বাড়ি থেকে বের হওয়াটা অসম্ভব ছিল। তবে অঞ্জলির ইচ্ছাপূরণ করতে আত্মগোপন করে সিনেমা দেখতে যান শচিন। কিন্তু সিনেমার বিরতির সময় আশপাশের দর্শকরা শচিনকে চিনে ফেলেন, যার ফলে মাঝপথেই প্রেক্ষাগৃহ থেকে বের হয়ে আসতে হয় তাকে।

৫ বছর প্রেমের পর বিয়ে

পাঁচ বছর ধরে চলে শচিন-অঞ্জলির প্রেম। আসলে শচিন ছিলেন খুবই লাজুক প্রকৃতির, যার ফলে কিছুতেই বাড়িতে বিয়ের কথা বলতে পাচ্ছিলেন না।তখন তিনি অঞ্জলিকে সেই দায়িত্ব দেন, আগে অঞ্জলিকেই তার পরিবারের সামনে বিয়ের কথা বলতে হয়েছিল। ১৯৯৪ সালে আংটি বদল পর্ব শেষ হয় নিউজিল্যান্ডে, তার এক বছর বাদে ১৯৯৫ সালের ২৫ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা, বিয়ের আসর বসেছিল মুম্বইতে। সেই সময় তাদের বিয়ে যাতে সরাসরি সম্প্রসারণ করা হয় সে জন্য একটি স্থানীয় সংবাদ মাধ্যম শচিনের পরিবারকে ৪০ লাখ টাকা দিতে চেয়েছিল।কিন্তু বিয়ের মতো এমন পবিত্র বন্ধনের ক্ষেত্রে ব্যবসায়িক চুক্তি মেনে নিতে পারেননি টেন্ডুলকার পরিবার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa