
জি বাংলায় প্রচারিত সিরিয়ালটির নাম ‘বকুলকথা।’ একই চ্যানেলের ‘দাদাগিরি’ রিয়ালিটি শোটি উপস্থাপনা করে আসছেন তিনি। দাদাগিরির শুটিংয়ের ফাঁকেই করে গেলেন বকুলকথার সংক্ষিপ্ত দৃশ্যের জন্য শুটিং।
জানা গেছে, ১৩-১৫ আগস্ট সৌরভের অভিনীত দৃশ্যগুলো দেখা যাবে। তবে জি বাংলার তরফ থেকে ব্যাপারটা এখনো গোপন রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, পর্দায় সৌরভের উপস্থিতি হবে ১৫-১৭ মিনিট।
গল্পে থাকবে- বকুল তার বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলতে যাচ্ছে। সৌরভ গাঙ্গুলি তার আইডল। নিজের আইডলের সঙ্গেই দেখা হয়ে যায় তার। সৌরভ গাড়ি থেকে নেমে অটোগ্রাফ দেন এবং বকুলকে ও তার বন্ধুদের উৎসাহিত করেন খেলতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



