Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সিলেটে ঈদের আনন্দ মাটি, পানিতে ভাসছে নগরী
জাতীয় বিভাগীয় সংবাদ

সিলেটে ঈদের আনন্দ মাটি, পানিতে ভাসছে নগরী

By Hasan Majorজুন 17, 20243 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : কোরবানির হাটে তখন মধ্য রাতের ব্যস্ততা ফুরিয়ে আসছিল। কেউ কেউ ভালো দামে গরু কিনতে পারার আনন্দে আবার কেউ দাম একটু বেশি হয়ে গেল কিনা সেই দোলাচলে গরু নিয়ে ফিরছিলেন বাড়িতে। রাত তখন দুইটার ঘরে। শুরু হলো তুমুল বৃষ্টি।

যে যেখানে পেরেছেন আশ্রয় নিয়েছেন। দীর্ঘ অপেক্ষা করে বৃষ্টিতে ভিজে ধরলেন ফিরতি পথ। কিন্তু বৃষ্টি আর ফুরায় না। সকাল সাড়ে ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি ঝরছিল।

টানা বৃষ্টিতে সিলেট নগরের বেশিরভাগ এলাকা ডুবে গেছে। রাস্তাঘাট ডুবে বাড়িঘরে ঢুকে পড়েছে পানি। ঈদের আয়োজন, কোরবানির প্রস্তুতি রেখে মানুষ এখন ব্যস্ত ঘরের আসবাবপত্র রক্ষায়। হাঁটু পানিতে দাঁড়িয়ে হতভম্ব মানুষ ছাড়ছেন কেবল দীর্ঘশ্বাস।

ডুবন্ত সিলেট নগরে তাই এবারের ঈদুল আজহার ভোর হলো খানিকটা অন্যরকম পরিস্থিতিতে।

সোমবার (১৭ জুন) ভোরে নগরের বিভিন্ন এলাকা ঘুরে ও বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করে এমন চিত্র পাওয়া গেল।

গতকাল রবিবার দিবাগত রাত দুইটার পর থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয়। ভোর সাড়ে ছয়টা এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টিপাত চলছিল। তবে গত শনিবার সকাল ৯টা থেকে পরদিন রবিবার সকাল ৯ পর্যন্ত পার্শ্ববর্তী দেশ ভারতের চেরাপুঞ্জিতে ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৪৪১ মিলিমিটার।

ভারতের চেরাপুঞ্জি কিংবা মেঘালয়ে বৃষ্টিপাত বেশি হলে তার প্রত্যক্ষ প্রভাব পড়ে সিলেটে। গত কয়েকদিন ধরে সেখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে সিলেটে এমন একটানা ভারী বর্ষণ বড় বন্যার শঙ্কা জাগাচ্ছে।

রবিবার দিবাগত রাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত ভারী বর্ষণে সিলেট নগর এলাকার শাহজালাল উপশহর, দরগামহল্লা, পায়রা, সুবিদবাজার বনকলাপাড়া, চৌহাট্টা, জিন্দাবাজার, কাজলশাহ, মেডিক্যাল রোড, বাগবাড়ি, কালীবাড়ি, হাওলাদারপাড়া, সোবহানীঘাট, উপশহর, যতরপুর, তেরোরতন, সোনারপাড়া, কেওয়াপাড়া, সাগরদিঘিরপার, পাঠানটুলা, মিয়া ফাজিলচিশত, জালালাবাদ, হাউজিং এস্টেট, শাহি ঈদগাহ, ঘাসিটুলা, হাওয়াপাড়া, মীরাবাজার, শিবগঞ্জ, মাছিমপুর, জামতলা ও তালতলা এলাকায় পানি থইথই করছে। রাস্তাঘাট কোথায় হাঁটু পর্যন্ত, কোথাও কোমর পর্যন্ত ডুবে আছে। অনেক এলাকায় বাসাবাড়িতে পানি ডুবে ঈদের সকালে দারুণ ভোগান্তিতে রয়েছেন মানুষ।

সিলেট সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম সকাল ৬টা ২৪ মিনিটে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, নগরের চৌকিদেখি এলাকা পানিতে থৈ থৈ করছে। কাউন্সিলরের বাসার ভেতর প্রায় এক ফুট পানিতে ডুবে আছে।

সিলেট নগরের দরগা গেট এলাকার বাসিন্দা আজমল আলী জানান, তার বাসার ভেতর রাত চারটার দিকে পানি ঢুকে। এখন প্রায় কোমর সমান পানিতে ঘরের খাট, সোফাসহ আসবাবপত্র ডুবে আছে।

নগরের শাহজালাল উপশহরের বাসিন্দা ও বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট প্রতিনিধি শুয়াইব হাসান বলেন, ‘রাত তিনটার আগেই উপশহর এলাকার বিভিন্ন ব্লক পানিতে ডুবে গেছে। বাসাবাড়িতে পানি ঢুকে ঈদের আগের রাতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে মানুষকে।

আবহাওয়া অ‌ধিদপ্তর সি‌লে‌ট জা‌নি‌য়ে‌ছে, সি‌লে‌টে র‌বিবার সকাল ৬টা থে‌কে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭৩ দশ‌মিক ৬ মি‌লি‌মিটার বৃ‌ষ্টিপাত হ‌য়ে‌ছে।

পা‌নি উন্নয়ন বোর্ড সি‌লেট কার্যালয় জা‌নি‌য়ে‌ছে, সি‌লে‌টে তিন প‌য়ে‌ন্টে নীর পা‌নি বিপৎসীমার ওপর দি‌য়ে প্রবা‌হিত হ‌চ্ছে। এর ম‌ধ্যে কানাইঘাট প‌য়ে‌ন্টে সুরমা নদীর পা‌নি বিপৎসীমার ৫৯ প‌য়েন্ট ওপর দি‌য়ে, ফেঞ্চুগ‌ঞ্জে কু‌শিয়ারা নদীর পা‌নি বিপৎসীমার ৬৩ সে‌ন্টি‌মিটার এবং জৈন্তাপু‌রের সা‌রিঘা‌টে সা‌রি নদীর পা‌নি বিপৎসীমার ৮ সে‌ন্টি‌মিটার ওপর দি‌য়ে প্রবা‌হিত হ‌চ্ছে।-কালের কণ্ঠ

নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
জাইমা রহমান

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

জুন 15, 2026
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

জুন 15, 2026
শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

জুন 15, 2026
Latest News
জাইমা রহমান

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

সন্তানদের নামে ইউনিয়নের নাম

সন্তানদের নামে ২ ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রী বললেন ‘অলৌকিক মিল’

বিমানমন্ত্রী

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু : বিমানমন্ত্রী

প্রধানমন্ত্রী

তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে : প্রধানমন্ত্রী

BUS-Terminal

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

পুলিশ

নিজের বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ!

Ad Din

কোটি টাকা নিয়ে ঘুরেনি কেউ, আপিল করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa