Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সিলেটে ট্রাকের চাকায় প্রাণ গেল স্থানীয় ফুটবলারের
জাতীয় বিভাগীয় সংবাদ সিলেট

সিলেটে ট্রাকের চাকায় প্রাণ গেল স্থানীয় ফুটবলারের

By Bhuiyan Md TomalFebruary 4, 20241 Min Read

সিলেটে ট্রাকের চাকায় প্রাণ গেল স্থানীয় ফুটবলারের

Advertisement
জুমবাংলা ডেস্ক : সিলেটে মোঃ তারেক আহমদ মোহন (২৫) নামের এক স্থানীয় ফুটবলার ট্রাকচাপায় নিহত হয়েছেন। জেলার জালালাবাদ থানার নতুন বাজার খেয়াঘাট এলাকায় রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোহন সিলেটের জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের নলকট গ্রামের মকবুল আলীর ছেলে। ফুটবলার হিসেবে স্থানীয়ভাবে তাঁর সুখ্যাতি ছিল।

কিছুদিন প্রবাসেও কাটিয়েছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে বাসা থেকে বেরিয়ে নতুন বাজার খেয়াঘাট এলাকার চামাউরাকান্দি যান মোহন। তিনি যখন বাদাঘাট-বিমানবন্দর সড়কের পাশে পৌঁছন, তখন কয়েকজন শিক্ষার্থী সে সড়ক দিয়ে যাচ্ছিল। একই সময়ে বাদাঘাটের দিক থেকে বেপরোয়া গতিতে বালুভর্তি একটি ট্রাক আসছিল।

শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে মোহন ট্রাকচালককে গতি কমাতে হাত দিয়ে ইশারা দেন। কিন্তু চালক গতি না কমিয়ে মোহনের ওপর ট্রাক উঠিয়ে দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে।

পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছে, ট্রাকচালকের নাম আবুল হোসেন। তিনি সিলেটের বিমানবন্দর থানার মংগীপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে।’

পাওনা টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026

Latest News

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa