Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি
জাতীয় বিভাগীয় সংবাদ

সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

By জুমবাংলা নিউজ ডেস্কJune 16, 2022Updated:June 16, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: সিলেটে বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত রয়েছে। এতে সিলেট ও সুনামগঞ্জের ১৫ উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সিলেট নগরের শতাধিক পাহাড়-মহল্লায় পানি ঢুকে পড়েছে।

বন্যা

পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। এক মাসের ব্যবধানে দুইদফা বন্যায় দুর্গত এলাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

এদিকে, সরকারি ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। ক্রমাগত পানি বাড়ায় নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আরও ত্রাণ সহায়তার চাহিদা চাওয়া হয়েছে।

Advertisement

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট জানিয়েছে, প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারাসহ সবকটি নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সুরমা নদীর পানি সবকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, সারি, ধলাই, লোভাছড়াসহ সীমান্ত নদীগুলোতেও স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় পানি প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে।

এদিকে, গত ২৪ ঘন্টায় সিলেটে মুষলধারে বৃষ্টি হয়েছে। লালাখালে ২৮৩, ছাতকে ২০০, সুনামগঞ্জে ১৮৫, কানাইঘাটে ১১৫, জাফলংয়ে ১১৩, জকিগঞ্জে ৮৬, শেওলায় ৬৪ ও সিলেট সদরে ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর কেবল মেঘালয়ের চেরাপুঞ্জিতে ৬৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এতে সিলেট ও সুনামগঞ্জে নদনদী ও হাওরের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি এখন বিপদসীমার ৩২ সেন্টিমিটার, কানাইঘাট পয়েন্টে ৯৩ সেন্টিমিটার ও সুনামগঞ্জ পয়েন্টে ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বাড়ার কারণে সিলেট সিটি করপোরেশনের অন্তত ১৫টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। সদর উপজেলায় ৬টি ইউনিয়ন, দক্ষিণ সুরমায় ৪টি, কানাইঘাটে ৯টি, জকিগঞ্জে ৪টি, বিয়ানীবাজারে ৬টি, গোলাপগঞ্জে ৩টি, বিশ^নাথের দুটি, জৈন্তাপুরে ৬টি, গোয়াইনঘাটে ১০টি, কোম্পানীগঞ্জে ৮টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। সুনামগঞ্জ পৌরশহর ছাড়াও সদর উপজেলা, তাহিরপুর, বিশ^ম্ভরপুর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলা প্লাবিত হয়েছে। দোয়ারাবাজার ও ছাতক উপজেলায় বন্যা পরিস্থিতি অত্যন্ত নাজুক। দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।

সুনামগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, জেলার পাঁচ উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আজ বৃহস্পতিবার পর্যন্ত ৩৩০ মেট্রিক টন চাল ও ৯ লাখ টাকা নগদ বিতরণের জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে।

গত মে মাসের মাঝামাঝিতে সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়। সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার এলাকাও প্লাবিত হয়। এতে অন্তত ১৫ লাখ মানুষ পানিবন্দি ছিলেন। এক সপ্তাহ স্থায়ী এই বন্যায় জেলার সড়ক, মৎস, পোল্ট্রি, কৃষিসহ বিভিন্ন সেক্টরে হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। ফের বন্যা স্থায়ী হলে ক্ষয়ক্ষতি ও ভোগান্তি কয়েকগুণ বাড়তে পারে। সূত্র: বাসস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa