
আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। পরে প্রায় দেড়টার দিকে আগুন নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বেতারের সিলেট কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী কামাল হোসেন বলেন, ‘৫ টনি একটি এসির কম্প্রেশার বিস্ফোরণ ঘটেছে। এতে শুধু এফএম সম্প্রচার বন্ধ রয়েছে। আমরা কাজ করছি। দ্রুত সমাধান হবে আশা করছি। বাকি সব ঠিকঠাক চলছে।’
ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন ম্যানেজার বেলাল হোসেন বলেন, ‘১২টা ৫৮ মিনিটে খবর পেয়ে আমরা দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। যেখানে আগুন লেগেছে সেখানে দামি দামি যন্ত্রপাতি থাকায় সিওটু (কার্বন ডাই-অক্সাইডসহ আগুন নেভানোর গ্যাস) ব্যবহার করে আগুন নেভানো হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



