Advertisement

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি সাগর উপকূলীয় এলাকায় অবস্থিত জিরি সুবেদার শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজের উপর থেকে পড়ে দুই  শ্রমিক মৃত্যু ও ১৩ জন আহত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঘটনা ঘটে।

মৃতরা হলেন শ্রমিক আমিনুল ইসলাম (৫০) ও তুষার চাকমা (২৩)। আজ বিকাল সাড়ে চারটার দিকে এমভি ভার্জিন স্টার নামে একটি স্ক্র্যাপ জাহাজের ৫০ ফুট ওপরে কেব্‌ল তুলছিলেন এই ১৫ শ্রমিক। ওপরে তোলার সময় কেব্‌লটি কপিকল থেকে ছিঁড়ে শ্রমিকদের ওপর পড়ে। পরে কারখানার লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

শ্রমিকরা একজনের উপর আরেক জন পড়তে থাকে সাথে সাথে দুই শ্রমিক ঘটনাস্থলে মারা যায়। আহত হয় ১৩জন। আহদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। শ্রমিকদের অভিযোগ এই ইয়ার্ডে কখনো নিরাপত্তা সংঞ্জাম দেওয়া হয় না। নিহত আমিনুল ইসলামের গ্রামের বাড়ী চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলা ও নিহত তুষার চাকমার গ্রামের বাড়ী খাগড়াছড়ি জেলায়।

উক্ত ইয়ার্ডে আহত বা নিহত শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোন এ্যামবুলেস নেই। উল্লেখ্যযে গত বেশ কয়েক বছর আগেও উক্ত ইয়ার্ডে এক সাথে বেশ কয়েকজন শ্রমিক মারা যায়। আহত ব্যক্তিরা হলেন নাসির উদ্দিন (৩০), মো. শরিফ (৩০), রামদয়াল (৪০), বিমল (২৫), ধনঞ্জয় ত্রিপুরা (২৫), সুরণ ত্রিপুরা (২২), অনিক ত্রিপুরা (২০), শ্রাবণ (২৩), সঞ্জয় (২৫), রাহী ত্রিপুরা (২২), জগদীশ (২৫), রতন (৩০) ও ফারুক (৩৫)।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) টিবলু কুমার মজুমদার ঘটনার সত্যতা স্বিকার করে বলেন , দড়ি ছিঁড়ে কেব্‌লটি শ্রমিকদের ওপর পড়লে ২ শ্রমিক নিহত ও ১৩ শ্রমিক আহত হন। খবর পেয়ে পুলিশ কারখানাটি পরিদর্শন করেছে।

অপর দিকে শ্রমিক নেতা কে এম শহিদ উল্লাহ বলেন, ইয়ার্ড মালিকরা তো শ্রমিকদের কে কোন রকম নিরাপত্তা সংঞ্জাম দেয় না । উল্টো শ্রমিকরা নিরাপত্তা সংঞ্জাম চাইলে শ্রমিকদের কে ধমক দেয়। ইয়ার্ড মালিকরাতো শ্রমিকদেরকে যন্ত্রপাতি মনে করেন একটি নষ্ট হলে আরেকটি লাগিয়ে দিবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.