Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সীমান্তে বিএসএফ সদস্য নিহত, যা লিখল ভারতীয় পত্রিকা
জাতীয়

সীমান্তে বিএসএফ সদস্য নিহত, যা লিখল ভারতীয় পত্রিকা

By iNews DeskOct 17, 2019, 8:10 PM Asia/DhakaUpdated:Oct 17, 2019, 8:10 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

গুলি

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে বর্ডার গার্ডস বাংলাদেশ বা বিজিবি’র চালানো গুলিতে এক ভারতীয় সীমান্ত রক্ষী নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। বিএসএফ বলছে, বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরতে যাওয়া কয়েকজন ভারতীয় মৎসজীবীকে বিজিবি আটকে রেখেছে, এই অভিযোগ পেয়ে তারা যখন পতাকা বৈঠক করতে বিজিবি’র চৌকিতে গিয়েছিল, তারপরেই ঘটনা নাটকীয় মোড় নেয়।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, মুর্শিদাবাদ সীমান্তে টহলদারির সময় গুলির আঘাতে প্রাণ হারান বিএসএফের একজন হেড কনস্টেবল। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে “অবৈধ কার্যকলাপ” রুখতেই টহলদারির ব্যবস্থা করেছিল বিএসএফ।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, এ দিন সকালে জলঙ্গির তিন মৎস্যজীবী পদ্মায় মাছ ধরার সময় আন্তর্জাতিক জলসীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে চলে যান। তখনই তিন জনকে বিজিবি আটক করে। বিষয়টি বিএসএফ-কে জানানো হয়। দু’পক্ষের মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের পর তিন জন মৎসজীবীর মধ্যে দু’জনকে ছেড়ে দেয় বিজিবি। কিন্তু, একজনকে তারা ছাড়তে নারাজ ছিল। এমন পরিস্থিতিতে দু’জনকে নিয়ে কাটমারি চর বর্ডার পোস্টের দিকে ফিরছিল বিএসএফের পাঁচ জনের একটি দল। আচমকা পিছন দিক থেকে গুলি ছুটে আসে। বিজয়ভানের মাথায় গুলি লাগে।

ঘটনার পর দু’তরফে ডিজি পদমর্যাদার অফিসারদের উপস্থিতিতে বৈঠক হয়। বিজিবি-র তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস মিলেছে বলে জানিয়েছে বিএসএফ।

তবে বাংলাদেশ সূত্রে জানা গেছে, রাজশাহীর পদ্মা নদীতে ইলিশ শিকারের সময় ভারতীয় এক জেলেকে আটক করা হয়েছে। এই জেলে আটককে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলা সদরের বালুঘাট এলাকায় পদ্মা ও তার শাখা বড়াল নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আসিফ বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি আটক জেলের নাম জানাননি।

কত রাউন্ড গুলি বিনিময় হয়েছে বা এতে কেউ হতাহত হয়েছে কি না সেটাও জানাননি মেজর আসিফ বুলবুল।

মেজর আসিফ বুলবুল বলেন, একজন ভারতীয় জেলে আমাদের হাতে আটক রয়েছেন। শুনছি গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। বিকালে দুই বাহিনীর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে। তার পরই বিস্তারিত বলা যাবে।

চারঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, প্রজনন মৌসুমের জন্য এখন নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় জেলেরা যেন নদীতে ইলিশ শিকার করতে না পারে সে জন্য বিজিবি সদস্যদের নিয়ে বৃহস্পতিবার সকালে নদীতে অভিযানে যায়। তারা দেখেন, পদ্মা-বড়ালের মোহনায় বাংলাদেশের সীমানার ভেতর একটি নৌকায় করে তিনজন ভারতীয় জেলে ইলিশ শিকার করছেন।

তিনি বলেন, তারা গিয়ে তাদের আটকের চেষ্টা করেন। এ সময় দুইজন পালিয়ে যান। আর একজনকে আটক করা সম্ভব হয়। এ সময় পালিয়ে যাওয়া জেলেরা গিয়ে বিএসএফকে বিষয়টি অবহিত করে। বিএসএফ সদস্যরা এসেই গালাগালি শুরু করে। বিজিবি এর প্রতিবাদ করলে তারা গুলি ছোড়ে। তখন বিজিবির পক্ষ থেকেও গুলি ছোড়া হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা পিছু হটে।

এ ঘটনার পর একজন ভারতীয় জেলেকে আটক করে বিজিবির চারঘাট করিডর সীমান্ত ফাঁড়িতে আনা হয়েছে। জব্দ করা হয়েছে তার ইলিশ শিকারের জালও।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
আইনমন্ত্রী

রামিসা হত্যা মামলার আনুষ্ঠানিকভাবে বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

May 23, 2026, 1:43 PM Asia/Dhaka
রামিসা

রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী

May 23, 2026, 1:33 PM Asia/Dhaka
কালবৈশাখী

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

May 23, 2026, 1:24 PM Asia/Dhaka
Latest News
আইনমন্ত্রী

রামিসা হত্যা মামলার আনুষ্ঠানিকভাবে বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

রামিসা

রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী

কালবৈশাখী

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

প্রধানমন্ত্রী

ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আবহাওয়া

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন

নিহত হয়েছেন

রাশিয়া গিয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের জাহাঙ্গীর

টোল আদায়

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া ৩ কোটি টাকার টোল আদায়

তাপপ্রবাহ

১৪ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, কিছু অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা

বৃষ্টির বার্তা

দুপুরের মধ্যে রাজধানীতে বৃষ্টির বার্তা

বিচারের মুখোমুখি

দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp