Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কাউকে ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় স্লাইডার

সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কাউকে ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

By Shamim RezaNovember 1, 20192 Mins Read

Home-Minister-pic-1911010926

Advertisement
জুমবাংলা ডেস্ক : সুন্দরবনে দস্যুতার চেষ্টাকারীদের হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে আমরা কাউকে ছাড় দেবো না। সুন্দরবনে যে শান্তিময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেকোনো মূল্যে তা ধরে রাখা হবে বলে।

শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে যারা বিপথগামী পথ থেকে ফিরে আসছেন, তাদের প্রতি আমাদের সুদৃষ্টি রয়েছে। তাদের স্বাভাবিক জীবন যাপনের জন্য সবধরনের ব্যবস্থা করা হচ্ছে।

এ সময় মন্ত্রী তালিকা অনুযায়ী আত্মসমর্পণকারী দস্যুদের মামলা থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত দস্যুদের আইন অনুযায়ী বিচার হবে। ওইসব মামলা নিজেদেরই পরিচালনা করতে হবে বলেও জানান তিনি।

র‌্যাপিড অ্যাকশন ব্যটলিয়নের আয়োজনে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু (এমপি), স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কুজেন্দ্র কুমার ত্রিপুরা (এমপি), বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিচালক ড. মো. মাইনুর রহমান চৌধুরী, র‌্যাবের মহাপরিচালক ড. বেনজির আহমেদ।

অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক ড. বেনজির আহমেদ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সকলের কাছে আত্মসমর্পণকারীদের মামলা থেকে অব্যহতি দেয়ার অনুরোধ জানিয়ে বলেন, আত্মসমর্পণকৃত দস্যুরা যদি এখন জেল খাটে তাহলে তাদের পরিবার অসহায় হয়ে পড়বে। তাই বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারদেরকে আত্মসমর্পণকৃত বনদস্যুদের দেখে রাখার অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালের এইদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছিলেন। এক বছর পরে এইদিনে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সুন্দরবনকে দস্যুমুক্তকরণে যারা ভূমিকা রেখেছিলেন তাদের সম্মাননা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সুন্দরবনকে দস্যুমুক্তকরণে র‌্যাবের ভূমিকা ও দস্যুদের আত্মসমর্পণের উপর নির্মিত চলচ্চিত্র “আপরেশন সুন্দরবন” এর ডিজিটাল লোগো ও মোড়ক উন্মোচন করেন মন্ত্রী।

এ সময় চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক ও অভিনেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আত্মসমর্পণকৃত জলদস্যুদের উপহার সামগ্রী তুলে দেন। সূত্র : একুশে টিভি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa