Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সুন্দরবনে অপরাধ কমাতে ড্রোন ব্যবহারের পরিকল্পনা বনবিভাগের
খুলনা জাতীয় স্লাইডার

সুন্দরবনে অপরাধ কমাতে ড্রোন ব্যবহারের পরিকল্পনা বনবিভাগের

By Hasan MajorSeptember 9, 2019Updated:September 9, 20192 Mins Read

সুন্দরবনে অপরাধ কমাতে ড্রোন ব্যবহারের পরিকল্পনা বনবিভাগের

Advertisement
জুমবাংলা ডেস্ক: সুন্দরবনে অপরাধ কমাতে ড্রোনের সাহায্যে মনিটরিংয়ের পরিকল্পনা করছে বনবিভাগ। এছাড়া লোকালয়ে বাঘের প্রবেশ ঠেকাতে সুন্দরবনের পাশে নেট দিয়ে বেড়া দেয়ার উদ্যোগও নেয়া হয়েছে। খবর ইউএনবি’র।

ইতোমধ্যে সুন্দরবনের ভারতীয় অংশে এ দু’টি পদক্ষেপ নিয়েছে দেশটির বনবিভাগ; যাতে সুফলও মিলেছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা বাড়ানোর সকল পদক্ষেপ নেয়া হবে। সুন্দরবনে প্রতিটি চরে একটি করে পুকুর খননের উদ্যোগ নেয়া হবে।

সূত্র মতে, সুন্দরবনে গাছ কাটা, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা এমনকি রয়েল বেঙ্গল টাইগার শিকার এ রকম নানা অপরাধ চলে আসছে। রয়েছে জলদস্যু ও বনদস্যুদের তৎপরতাও। এসব অপরাধ দমনে টহলের পাশাপাশি ড্রোন দিয়ে সুন্দরবন মনিটরিংয়ের পরিকল্পনা করছে বন বিভাগ। ড্রোন পরিচালনায় কর্মীদের দেয়া হবে প্রশিক্ষণ।

বন অধিদপ্তরের উপ-প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ রোধ, বন্যপ্রাণি নিধন রোধ, দস্যুতা নির্মূল, অবৈধ জেলেদের শনাক্ত করে প্রতিরোধ করতে ড্রোন কার্যকর ভূমিকা রাখতে পারে।

একাধিক বন কর্মকর্তা জানান, মাঝেমধ্যেই খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে বাঘ। পরিসংখ্যান বলছে, গেল দুই দশকে এমন ১৪টি বাঘ পিটিয়ে হত্যা করেছে সুন্দরবনের উপকূল গ্রামবাসী। এ কারণে লোকালয় সংলগ্ন এলাকাগুলোতে বেড়া দেয়ার উদ্যোগও নিয়েছে বন বিভাগ।

সুন্দরবন একাডেমি খুলনার উপদেষ্টা রফিকুল ইসলাম খোকন বলেন, সুন্দরবন সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। ড্রোন দিয়ে সুন্দরবন অভ্যন্তরে কি হচ্ছে, না হচ্ছে সে সব বিষয়ে পর্যবেক্ষণ করা সম্ভব। সুন্দরবনের ভেতরে বাঘের সুপেয় পানির ব্যবস্থা করতে পারি, আর যদি তার খাদ্যের নিশ্চিয়তা দিতে পারি তাহলে বাঘ আর লোকালয়ে আসবে না। বাঘ লোকালয়ে আসছে কি না, সেটা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আগে থেকেই অবহিত হওয়া সম্ভব।

বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা মো. মদিনুল আহসান বলেন, ‘নতুন একটি প্রকল্প সরকারের কাছে উপস্থাপন করেছি। যাতে সুন্দরবনের বাইরে বাঘ বেরিয়ে আসতে না পারে। সে জন্য সুন্দরবন লাগোয়ায় জাল স্থাপন করা হবে। এছাড়াও সুন্দরবন পর্যবেক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহারের বিষয়টি থাকবে প্রকল্পে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

July 15, 2026
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026
Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঝড়ের আভাস

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

Register

এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa