Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সুন্দরবনে পর্যটকের ড্রোন জব্দ করলো বনবিভাগ
জাতীয়

সুন্দরবনে পর্যটকের ড্রোন জব্দ করলো বনবিভাগ

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 10, 20212 Mins Read
সুন্দরবনে পর্যটকের ড্রোন জব্দ করলো বনবিভাগ
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক : সুন্দরবনের কটকা পর্যটন এলাকা থেকে একটি ড্রোন জব্দ করেছে বনবিভাগ। সুন্দরবন ভ্রমণে আসা এক পর্যটক ড্রোন উড়িয়ে ভিডিও ধারণ করার সময় শনিবার বিকালে তার কাছ থেকে ড্রোনটি জব্দ করা হয়।

পর্যটনবাহী এমভি টাংগুয়ার হাওড় নামক একটি লঞ্চে ওই পর্যটক স্বপরিবারে ভ্রমণে আসেন। ড্রোনটি জব্দ করে সুন্দরবনের কটকা স্টেশন অফিসে রাখা হয়েছে বলে জানিয়েছেন বন কর্মকর্তা মো. জয়নাল আবেদীন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন জানান, পর্যটকবাহী এমভি টাংগুয়ার হাওড় লঞ্চটি দুদিনের অনুমতি নিয়ে শনিবার সকালে সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করে। লঞ্চটি বনের গহীনে যাওয়ার পর ওই লঞ্চে থাকা এক পর্যটক ড্রোনটি উড্ডয়ন করেন।

ড্রোনটি ওড়ানোর পর বনবিভাগের নজরে আসে। পরে ড্রোনটি আকাশ থেকে নামিয়ে বনপ্রহরীরা জব্দ করে। পরবর্তীতে বনপ্রহরীরা ড্রোনটি নিয়ে কটকা ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আবুল কালামের কাছে জমা দেন।

‘এমভি টাংগুয়ার হাওড়’ লঞ্চটি পরিচালনাকারী ট্যুরস অপারেটর টাইগার ট্যুরস লিমিটেডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বনবিভাগ।

টাইগার ট্যুরস লিমিটেডের কনসালট্যান্ট মো. ওয়াাকিল আহমেদ বলেন, বনবিভাগ থেকে অনুমতি গ্রহণের সময় বনবিভাগের পক্ষ থেকে ড্রোনের বিষয়ে আমাদেরকে কোনো নির্দেশনা দেয়া হয়নি। যার ফলে আমরাও অতিথিদের কোনো প্রকার নিষেধ করিনি। আমরা জানতামও না যে কারো কাছে ড্রোন আছে।

শনিবার রাতে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবন একটি সংরক্ষিত বনাঞ্চল। এখানে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ। ভিডিও ধারণ বা অন্য কোনো প্রয়োজনে ড্রোন ব্যবহার করতে চাইলে মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হয়। ওই পর্যটক অনুমতি না নিয়ে ড্রোন ওড়ানোয় বনপ্রহরীরা তা জব্দ করেছে। এমতাবস্থায় ওই ট্যুরস অপারেটরের বিরুদ্ধে মামলা করে অর্থদণ্ড দেয়ার জন্য কটকার বন কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।

পর্যটকবাহী এমভি টাংগুয়ার হাওড় লঞ্চটিতে ৩৫ জন দেশি পর্যটক ছিলেন। তারা টাইগার ট্যুরস লিমিটেড নামের একটি ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের মাধ্যমে ঢাকা থেকে সুন্দরবন ভ্রমণে আসেন। যার কাছ থেকে ড্রোনটি উদ্ধার করা হয়েছে তিনি পরিবার নিয়ে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন।

এর আগে ২০১৬ সালের জানুয়ারি এবং ২০১৭ সালের ডিসেম্বরে পূর্ব সুন্দরবন এলাকা থেকে একইভাবে ওড়ানো বিদেশি নাগরিকের দুইটি ড্রোন জব্দ করেছিল বনবিভাগ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa