সুন্দরবন-এর মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় ২২ জেলেকে আটক করেছে বন বিভাগ।
গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি ফিশিং ট্রলার, নিষিদ্ধ জাল, সামুদ্রিক শাপলা পাতা মাছসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানকালে জেলেদের অবৈধভাবে অভয়ারণ্যে মাছ ধরার প্রমাণ পাওয়া যায়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. মশিউর রহমান বলেন, অভয়ারণ্যে অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার সময় তাদের হাতেনাতে আটক করা হয়েছে। পরে বন আইনে মামলা দিয়ে আটক জেলেদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।
বন বিভাগ জানিয়েছে, সংরক্ষিত এলাকায় অবৈধ কার্যক্রম ঠেকাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


