জুমবাংলা ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশের পর স্কুল-কলেজে নিয়োগে সময়ক্ষেপণ করলে প্রতিষ্ঠান প্রধান ও ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

সোমবার (৯ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হক হিনরী স্বাক্ষরিত একটি নির্দেশনায় কঠোর হুঁশিয়ারির কথা জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদে নিয়োগের লক্ষ্যে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান তাদের নিয়োগপত্র গ্রহণ ও অনুমোদনের ক্ষেত্রে নানা রকম হয়রানি, বাধা প্রদান ও ক্ষেত্রবিশেষে নানা অজুহাতে কালক্ষেপণ করা হচ্ছে, যা জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১-এর ১৮.১(ঘ) ধারার সুষ্পষ্ট লঙ্ঘন।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে এরূপ সুষ্পষ্ট অভিযোগ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রযোজ্য বিধিবিধানের আলোকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে উপজেলা পর্যায় থেকে অনলাইনে এমপিও সংশ্লিষ্ট আবেদন অগ্রগতির ক্ষেত্রে কোনো ধরনের হয়রানির অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রযোজ্য বিধিবিধানের আলোকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অবহিত করা হলো।

অফিস আদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষকের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.