
এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে, টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে স্কটল্যান্ড (০.৫৭৫)। ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ওমান (০.৬১৩)। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে তিনে আছে বাংলাদেশ (০.৫০০)। এখনও কোনো জয় না পাওয়া পাপুয়া নিউ গিনি (-১.৮৬৭) রান রেটে বেশ পিছিয়ে। মজার ব্যাপার হলো, কাগজে কলমে চারটি দলের সামনেই সুযোগ আছে সুপার টুয়েলভে যাওয়ার। এজন্য বাংলাদেশকে জিততে হবে মাত্র ৩ রানে।
আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্কটল্যান্ড আর স্বাগতিক ওমান। যে দল জিতবে, তারাই সরাসরি সুপার টুয়েলভে চলে যাবে। স্কটল্যান্ড যদি ১ রানেও হারে আর বাংলাদেশ যদি ৩ রানে জিতে, তাহলে কপাল পুড়বে স্কটিশদের। সেক্ষেত্রে বাংলাদেশ আর ওমান যাবে সুপার টুয়েলভে। কিন্তু ওমান জিতলে বাংলাদেশেরও সমস্যা আছে। ওমান যদি ১০ রানে জিতে, তাহলে বাংলাদেশের জিততে হবে অন্তত ১৫ রানে।
জটিল এই রানরেটের হিসেবের আরও মজা হলো, বাংলাদেশ ১০ রানে হারলে রান রেটে তাদের পেছনে পড়তে স্কটিশদের কাছে ১৩ রানে হারতে হবে ওমানকে। পাপুয়া নিউগিনির রাস্তাটা সবচেয়ে কঠিন। আজ তাদের স্রেফ জিতলেই হবে না, জিততে হবে বড় ব্যবধান। এরপর তাকিয়ে থাকতে হবে রাত ৮টার ম্যাচে ওমানের বড় হারের দিকে। বাংলাদেশের একটি সহজ জয় সব সমীকরণই সহজ করে দিতে পারে। পাপুয়া নিউগিনি শক্তিশালী কোনো দল নয়। তাই জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগও নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



