স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ রোববার মাঠে নামছে দুই হেভিওয়েট ভারত-পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

দুই দলই সুপার ফোরে জায়গা করে নেওয়ায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে ফের একটি ‘ভারত-পাকিস্তান মহারণ’ দেখার ‘বিরল’ সুযোগ পেয়েছে ক্রিকেট বিশ্ব।

সুপার ফোরে আজ ভারত-পাকিস্তানের সম্ভাব্য একাদশ

কেমন হবে ম্যাচটি? কে হাসবে শেষ হাসি? কাদের নিয়ে সাজানো হবে হাই-ভোল্টেজ এ ম্যাচটির একাদশ?

সেটির একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছে ক্রিকইনফো৷ তারা জানিয়েছে দুই দলের সম্ভাব্য একাদশ নিয়ে।

ক্রিকইনফো বলছে, ভারতের পেসার আভেস খান জ্বর আসায় ম্যাচটিতে খেলবেন না। তবে ফিরছেন হার্দিক পান্ডিয়া৷ আর ইনজুরি আক্রান্ত রবিন্দ্র জাদেজার জায়গায় আসতে পারেন অক্ষর প্যাটেল৷ তাছাড়া পাকিস্তানের বিপক্ষে দীনেশ কার্তিক খেলবেন নাকি ঋসভ পন্থ খেলবেন এ নিয়েও থাকবে প্রশ্ন৷

অন্যদিকে পাকিস্তান দলে বড় পরিবর্তনের আভাস নেই। পেসার মোহাম্মদ দাহানি ইনজুরিতে পরে ছিটকে গেছেন৷ তার জায়গায় হাসান আলী বা মোহাম্মদ হাসনাইন আসবেন৷

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সুরাইয়া কুমার যাদব,  ঋসভ পন্থ/ দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, আশদ্বীপ সিং, যুবেন্দ্র চাহাল।

পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, সাদাব থান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, হাসান আলী/মোহাম্মদ হাসনাইন।

গ্রুপ পর্বের ম্যাচে ভারত জিতেছিল৷ তাও শেষ ওভারে গিয়ে৷ ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল রোমাঞ্চে ঠাসা৷

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.