Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সুপার সাইক্লোন আম্ফানের তাণ্ডবে বাগেরহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি
খুলনা জাতীয় বিভাগীয় সংবাদ

সুপার সাইক্লোন আম্ফানের তাণ্ডবে বাগেরহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি

By Hasan Majorমে 21, 20203 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: সুপার সাইক্লোন আম্ফানের তাণ্ডবে উপকূলীয় জেলা বাগেরহাটে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে জেলার কোথাও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

শরণখোলা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের পুরাতন বেড়িবাঁধ ভেঙ্গে শরণখোলা গ্রামের ১৫০টি পরিবারের বাড়ি-ঘর পুকুর তলিয়ে গেছে। সড়কের উপর দিয়ে পানি উপচে বাগেরহাট সদরের রহিমাবাদ ও চাঁপাতলা গ্রামে পানিঢুকে পড়েছে। ১৮৬ হেক্টর জমির বোরো ধান ও ১ হাজার ৬৭৩ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুবে গেছে বেশ কিছু মৎস্য ঘের, ভেঙ্গে গেছে অসংখ্য কাঁচা ঘর-বাড়ী। গাছপালা ও বৈদ্যুতিক খুটি উপড়ে গেছে।

তবে কোথাও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে বাগেরহাটের বিভিন্ন সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়া ২ লাখ ৭০ হাজার মানুষ নিজ-নিজ বাড়িতে ফিরছে।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান জানান, বিভিন্ন নদ-নদীতে জোয়ারে স্বাভাবিকের চেয়ে পানি বৃদ্ধি পাওয়ায় জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকায় বলেশ্বর নদী পাড়ের ২৫০ মিটার রিংবাধ ভেঙ্গে পানি বগি ও গাবতলা গ্রামে প্রবেশ করে। ইতিমধ্যে বাঁধ মেরামতের সব ব্যবস্থা নেয়া হয়েছে। বৃহস্পতিবার জোয়ারের পর মেরামতের কাজ শুরু হয়েছে।

তিনি জানান, বলেশ্বর নদী পাড়ের ৬২ কি.মি. বেড়িবাঁধের মধ্যে ৬০ কি.মি. বেড়িবাঁধের কাজ আগেই সমাপ্ত হয়েছিলো। বাকি ২ কি.মি. রিংবাঁধ স্থানীয় জমি মালিকদের স্বত্ব সংক্রান্ত বিরোধের কারণে ও তাদের বাধার মুখে তখন সেটি করা সম্ভব হয়নি। তাই ২ কি.মি. রিংবাঁধ দেয়া রয়েছে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন আজ সন্ধ্যায় জানান, পূব সুন্দরবন বিভাগে সুপার সাইক্লোন আম্ফান তান্ডবে বনের বেশ কিছু গাছপালা, কয়েকটি জেটি,স্টাফব্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারে স্বাভাবিকের চেয়ে পানি বৃদ্ধি পাওয়ায় অনেক পুকুর জোয়ারের পানিতে ডুবে গেছে। ফলে খাবার পানির সংকট দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে দূর্যোগ মোকাবেলায় জেলায় ৮৫টি মেডিকেল টিমসহ ১১ হাজার ৭০৮ জন স্বেচ্ছাসেবক নিরলস কাজ করে চলেছে।

বাগেরহাটের কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রঘুনাথ কর বলেন, চলতি মৌসুমে বাগেরহাট জেলায় ৫২ হাজার ৯৩০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। চারটি কম্বাইন্ড হারভেস্টার, ৯৭টি রিপার ও হ্যান্ড রিপার এবং স্থানীয় সেচ্ছাসেবকদের সহায়তায় ইতিমধ্যে মাঠের ৮৫ ভাগ ধান কেটে ঘরে তুলতে সক্ষম হয়েছি। প্রাকৃতিক ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানার আগে মাঠে থাকা বাকি ১৫ ভাগ ধান কেটে ঘরে তুলতে চেষ্টা করেও পুরাপুরি সফল হওয়া যায়নি। ফলে ১৮৬ হেক্টর জমরি বোরোধান ক্ষতিগ্রস্ত হয়েছে । এছাড়া জেলার ১৩ হাজার ৭৯৭ হেক্টর জমিতে আউশধানের বীজতলা, গ্রীষ্মকালীন ফসল, পাট, মরিচ, পান ইত্যাদি ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬৭৩ হেক্টর জমিতে থাকা ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, সরাকার জেলার জন্য ২০০ টন চাল, নগদ ৩ লাখ টাকা, ২ লাখ টাকার শিশু খাদ্যে, গো-খাদ্যের জন্য ২ লাখ টাকা ও ২ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দিয়েছে। তিনি জানান, জেলার কোথাও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বেশ কিছু ফসল, মৎস্য ঘের, কাঁচা ঘর-বাড়ি ও গাছপালা বৈদ্যুতিক খুঁটি ও বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর সঠিক পরিসংখ্যান এখনও হাতে এসে পৌঁছায়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
দৃষ্টিহীনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’: সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা

জুন 9, 2026
বৃষ্টি ও তাপপ্রবাহ

বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

জুন 9, 2026
সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

জুন 9, 2026
Latest News
দৃষ্টিহীনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’: সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা

বৃষ্টি ও তাপপ্রবাহ

বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

ফুটবলার ঋতুপর্ণা

ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বজ্রবৃষ্টি

দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা

ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

কক্সবাজারের চকরিয়া

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

শরীয়তপুরের গোসাইরহাট

শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি

শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র

শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র

জমি

সরকারি খাস জমি দখলমুক্ত, অবৈধ তিন স্থাপনা উচ্ছেদ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa