
তিনি আজ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর সময় এই আহ্বান জানান। সৌদিআরবে পবিত্র হজ্জ পালনরত রাষ্ট্রপতির এই শুভেচ্ছা বাণী পূর্ব ধারণ করা হয়।
‘ঈদের আনন্দ আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সাথে ভাগাভাগি করতে হবে। আসুন আমরা হিংসা-বিদ্বেষ ভুলে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেই,’ তিনি বলেন।
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সকল গ্লানি ভুলে হিংসা-বিদ্বেষ দূরকরে মনের পশুকে কুরবানি করতে হবে।
‘কুরবানির বাঁধ ভাঙা আনন্দের পাশাপাশি আমাদেরকে আনুগত্য আর ত্যাগের শিক্ষা দেয়। মানুষের মাঝে আত্মদান, আত্মত্যাগ ও নিঃস্বার্থ ভালবাসার মানসিকতার বহিঃপ্রকাশ ঘটায়,’ রাষ্ট্রপতি উল্লেখ করেন।
তিনি বলেন, করোনা মহামারির অভিঘাত ও বিভিন্ন স্থানে যুদ্ধ-সংঘাতের কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী।
ফলে,বিশ্বব্যাপী স্বল্প আয়ের মানুষ নানা প্রতিবন্ধকতার মাঝে জীবনযাপন করছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দীন।
তিনি আশা করেন যে, পবিত্র ঈদ-উল-আজহা সবার জন্য অনাবিল সুখ আর আনন্দ বয়ে আনবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



