Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা সুযোগ পেলে রাজনীতিতে আসবেন সাকিব
ক্রিকেট (Cricket) খেলাধুলা জাতীয় রাজনীতি স্লাইডার

সুযোগ পেলে রাজনীতিতে আসবেন সাকিব

By Hasan MajorMay 11, 2020, 7:14 PM Asia/Dhaka6 Mins Read

স্পোর্টস ডেস্ক: আপাতত নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফিরতে চান সাকিব আল হাসান৷ তবে ভবিষ্যতে রাজনীতিতে নামার সুযোগ পেলে তা গ্রহণ করবেন বলে জানিয়েছেন৷

Advertisement

হাসতে হাসতে বলেছেন, ‘‘সুযোগ না পেলে আফসোসও করবো না৷”

ডয়চে ভেলে বাংলার ইউটিউব চ্যানেল ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ অনুষ্ঠানে হাজির হয়ে নিজের বর্তমান অবস্থা, ভবিষ্যত পরিকল্পনা, দলের অবস্থা, রাজনীতি ও তাঁকে ঘিরে নানা সমালোচনা নিয়ে খোলাখুলি কথা বলেন সাকিব৷

বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মেডিসনে আছেন তিনি৷  সেখানে গত ২৪ এপ্রিল সাকিবের দ্বিতীয় কন্যার জন্ম হয়৷ সাকিব মেয়ের নাম রেখেছেন ‘ইররাম’৷

বলেন, ইররাম শব্দের অর্থ জান্নাত৷

করোনা ভাইরাসের কারণে লকডাউনের এই সময়ে পরিবার ও দুই মেয়েকে সময় দিচ্ছেন জানিয়ে সাকিব বলেন, ‘‘প্রথম মেয়ে জন্মের সময় কাছে থাকতে পারিনি৷  তেমন সময়ও দিতে পারিনি৷ এবার সেটা সম্ভব হচ্ছে৷ অবশ্যই খুব কঠিন সময় পার করছি৷  তবে আমি সব সময় খারাপের মধ্যও ভালো কিছু খুঁজে নেওয়ার চেষ্টা করি৷ মেয়ের জন্মের সময় স্ত্রীর পাশে ছিলাম৷  বাচ্চাকে সময় দিচ্ছি৷  তবে খেলতে পারছি না এটা নিয়ে মনের ভেতর তো অস্বস্তি আছেই৷  যদিও পরিস্থিতির কারণে এখন কোনো খেলাই হচ্ছে না৷  কবে খেলা শুরু হবে সেটাও অনিশ্চিত৷  আমার নিষেধাজ্ঞার মেয়াদ আরো ৫-৬ মাস আছে৷  তার আগে খেলা শুরু হয়ে গেলে আমি তো খেলতে পারবো না৷”

নিষেধাজ্ঞায় পড়ার এ ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন জানিয়ে তিনি আরো বলেন, ‘‘খেলতে পারছি না, বা আরো কয়েক মাস খেলতে পারবো না এটা মনে হলে খারাপ তো লাগেই৷ কিন্তু এ ঘটনা আমার জন্য একটা বড় শিক্ষাও৷  অনেক কিছু ঘটে যেটা আমরা গুরুত্ব দেই না বা অবহেলা করি৷ এটা আসলে ঠিক না৷  এখন এ শিক্ষা আমার হয়েছে৷”

মাঠের পারফমেন্সে ধারাবাহিকতা ধরে রাখার কারণে  খেলা নিয়ে সাকিবকে সমালোচিত হতে হয়নি৷ বরং মাঠের বাইরের নানা ঘটনায় তিনি অনেক বেশি সমালোচিত হয়েছেন৷ সম্প্রতি তাঁর একটি প্রতিষ্ঠানে বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনের পর এই ক্রিকেটার বেশ  হন৷ সে ঘটনার দীর্ঘ জবাবও তিনি দিয়েছেন৷ নিজের ব্যবসা প্রতিষ্ঠার নিয়ে চাপে আছেন কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘‘এখনো আমি ব্যবসায় পুরোপুরি জড়াইনি৷  তবে যেসব প্রতিষ্ঠানের সঙ্গে আমার নাম আছে সেগুলোর দায়িত্ব তো আমাকে নিতেই হবে৷ আস্তে আস্তে এ বিষয়ে শিখছি৷ যেসব ঘাটতি  আছে সেগুলো কিভাবে কাটিয়ে উঠা যায় সেগুলো নিয়েও ভাবছি৷

‘‘আমি নিজের সমালোচনা স্বাভাবিক ভাবেই নেই, নেতিবাচক মনে করি না৷  বরং এ সমালোচনা আমাকে আরো ভালো মানুষ হতে সহায়তা করেছে৷”

করোনা সংকটকালে সাধারণ মানুষকে সাহায্য করতে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ গঠন করেছেন৷ এই ফাউন্ডেশন মূলত খেলাধূলা, শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়ে কাজ করবে বলে জানান তিনি৷ নিজের সন্তুষ্টির জন্য তিনি এ ফাউন্ডেশন গঠন করেছেন৷

খেলোয়াড়দের অধিকার নিয়ে সব সময় সচেতন সাকিব উল্টো স্রোতে হেঁটে ক্রিকেট বোর্ডের কাছে নিজেদের দাবি দাওয়া জানাতে রীতিমত সংবাদ সম্মেলন ডেকে হইচই ফেলে দিয়েছিলেন৷

বোর্ড সেই সব দাবি পূরণ করেছে কিনা প্রশ্নের জাবাবে তিনি বলেন, ‘‘বেসিক বেশিরভাগ দাবিই পূরণ করা হয়েছে৷ যেগুলো হয়নি সেগুলো পূরণে সময় লাগবে৷ ওটার জন্য অপেক্ষা করতে হবে৷”

অনেকের ধারণা বোর্ডের সঙ্গে ওই ঝামেলার কারণে সাকিবকে নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে৷  বা বোর্ড তাঁর বিষয়টি আরেকটু ভালোভাবে ট্যাকেল করতে পারতো কিনা এমন প্রশ্নে কিছুটা হেসে সাকিব বলেন, ‘‘অ্যান্টি-করাপশন ইউনিট স্বাধীন ভাবে কাজ করে৷ সংস্থাটি আইসিসির অধীনে হলেও স্বাধীন৷ তাই এরকম ধারণা যাদের আছে তাদের এ ধারণা না রাখাই ভালো৷”

খেলায় ফিরতে মুখিয়ে থাকা সাকিব কিভাবে ফিটনেস ধরে রাখছেন জানতে চাইলে বলেন,  ‘‘ঘরবন্দী এ সময়ে সবাই মানসিক চাপে আছে৷ আমিও এখন মানসিকভাবে নিজেকে চাঙ্গা রাখার চেষ্টা করছি৷”

খেলায় ফেরার পর সাকিবকে অধিনায়ক হিসেবে দেখতে চান কিনা? ডয়চে ভেলে বাংলার একটি জরিপে  ৩৯ শতাংশ দর্শক‘ হ্যাঁ‘ এবং ৬৯ শতাংশ দর্শক ‘না’  এর পক্ষে ভোট দিয়েছেন৷

‘না’ তে ভোট দেওয়া দর্শকরা মনে করেন অধিনায়কত্বের চাপ না নিয়ে বরং সাকিবের উচিত মাঠে সেরা পারফরমেন্স দেওয়ার দিকে বেশি মনযোগ দেওয়া৷

এ বিষয়ে সাকিব বলেন, ‘‘আগে খেলায় ফিরতে চাই৷ বাকিটা পরে৷ যেখান থেকে আমার খেলাটা বন্ধ হয়েছে আমি ঠিক সেখান থেকে আবার শুরু করতে চাই, আমার কাছে এটাই এখন একমাত্র চ্যালেঞ্জ৷ খেলায় ফেরাটা আমার কাছে সবচেয়ে জরুরি৷”

২০২৩ সালের বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘‘একটা পরিকল্পনা তো সবারই থাকে৷ যদি সুযোগ পাই, সুস্থ থাকি এবং খেলতে পারি তবে তো খুব ভালো৷ দলও ভালো করবে বলে আমি মনে করি৷ ২০১৯ সালেও  আমাদের ভালো সুযোগ ছিল , ছোট ভুলে হয়তো সেটা সম্ভব হয়নি৷ কিন্তু পরের বিশ্বকাপ এই উপমহাদেশ৷ তাই আমাদেরকে অন্য দলের ভয় করা উচিত হবে বলেই আমি মনে করি৷”

নিজের সাফল্য সবসময় দারুণ উপভোগ করেন৷  নিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন৷ এ প্রসঙ্গে ২০১৯ বিশ্বকাপে হঠাৎ করেই তিন নম্বরে ব্যাট করতে নামা নিয়ে বলেন, ‘‘দলের ভারসাম্য রাখতে চার বা পাঁচ নম্বরে ব্যাট করতাম৷ তবে মনে হত উপরে ব্যাট করলে আরো রান করতে পারবো৷ সেটা হলে তো নিচের দিকের ব্যাটসম্যানদের উপর।

‘‘তাই আমি চ্যালেঞ্জ নিয়েই তিন নম্বরে ব্যাট করার সিদ্ধান্ত নিলাম৷  সিদ্ধান্ত ভালো বা খারাপ তা বলবো না৷ দুইটাই ভালো বা দুইটাই খারাপ৷ তবে কি কারণে সিন্ধান্ত নিচ্ছি সেটাই আসল৷ উদ্দেশ ভালো না খারাপ৷ যদি ভালোর জন্য নেন এবং সবাই যদি সেটা বিশ্বাস করে তবে খারাপ হলেও সেটা ভালো হয়ে যাবে৷ আর সবাই বিশ্বাস না করলে ঠিক সিদ্ধান্তও খারাপ হয়ে যায়৷”

ওয়ানডে দলের নতুন অধিনায়ক তামিম ইকবাল  সম্পর্কে সাকিব বলেন, ‘‘তামিম  এর আগে ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন ছিল৷  ও একজন ভালো কোচ পেয়েছে৷ এছাড়া এখন দল পুনর্গঠনের কাজ চলছে৷ ও নিজের মত দল গড়ে নিতে পারবে৷ তাই আমি মনে করি ও অনেক ভালো করবে৷”

বর্তমান দলের কী কী ঘাটতি আছে এবং কী কী করলে দল আরো উন্নতি করতে পারবে এমন প্রশ্নে সাকিব বলেন, ‘‘বিশ্বকাপের পর প্রতিটি দলই একটা ট্রানজেকশনের মধ্য দিয়ে যায়৷  সিনিয়র অনেকে বিদায় নেন, নতুন খেলোয়াড় আসেন৷ তাই স্বাভাবিক ভাবেই দল নতুন করে গড়ে তুলতে এক দেড় বছর সময় লেগে যায়৷ আমাদের দল ঠিক ট্রাকেই আছে৷ সময় দিলেই সব ঠিক হয়ে যাবে৷”

অনুর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ জয় খুবই অসাধারণ ঘটনা এবং তারা জাতীয় দলের হয়েও দেশের জন্য বিশ্বকাপ নিয়ে আসতে সক্ষম হবে বলে মনে করেন সাকিব৷ বলেন, ‘‘ওরা জানে কিভাবে বিশ্বকাপ জিততে হয়৷ ওরা অনেক ভালো খেলবে৷”

ভবিষ্যতে বাংলাদেশ ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি জমানোর ইচ্ছা নেই জানিয়ে সাকিব বলেন, সুযোগ পেলে তিনিও মাশরাফীর মত রাজনীতিতে যোগ দিতে চান৷  ‘‘সব আসলে সময়ের উপর ছেড়ে দিতে হবে৷ কাল কী হবে তা কেউ জানে না৷ তবে ভবিষ্যতে সুযোগ আসলে অবশ্যই ওয়েলকাম করবো৷ কিন্তু সুযোগ না আসলে কোনো আফসোস থাকবে না৷”

২০১৯ সালে সংসদ নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন কিনা তা নিয়ে মুখ খুলতে রাজি হননি এ ক্রিকেটার৷ বলেন, ‘‘কিছু জিনিস গোপন থাকাই ভালো৷ তাহলে মানুষের আমাকে নিয়ে আগ্রহ থাকবে৷”

অবসরের পর নিজের ফাউন্ডেশন নিয়ে জোরেশোরে কাজ করতে চান৷ এছাড়া, কৃষিখাতে আগ্রহ থাকায় এটা নিয়ে কাজ করতে চান জানিয়ে বলেন, ছোট বেলায় ধান কাটতে গিয়ে হাত কেটে ফেলছিলেন৷

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
গ্যাস সরবরাহ

সোমবার ৯ ঘণ্টা যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

May 24, 2026, 5:16 PM Asia/Dhaka
প্রধানমন্ত্রী তারেক রহমান

সবুজ ও আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

May 24, 2026, 4:58 PM Asia/Dhaka
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পাসপোর্টে আবারও ফিরছে ‘একসেপ্ট ই সরায়েল’: স্বরাষ্ট্রমন্ত্রী

May 24, 2026, 4:29 PM Asia/Dhaka
Latest News
গ্যাস সরবরাহ

সোমবার ৯ ঘণ্টা যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

প্রধানমন্ত্রী তারেক রহমান

সবুজ ও আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পাসপোর্টে আবারও ফিরছে ‘একসেপ্ট ই সরায়েল’: স্বরাষ্ট্রমন্ত্রী

ramisa

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল

PM-power

দেশ পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

TCB

লিটারে ১৪ টাকা কমে বাজারে সরাসরি সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি

রেলমন্ত্রী

ধানের খড়ে চাকা স্লিপ, দুই ট্রেন সাময়িক বিলম্ব : রেলমন্ত্রী

Cow

ঈদুল আজহায় ঢাকামুখী ও ঘরমুখো যাত্রায় তৈরি হচ্ছে দ্বিমুখী চাপ

গভর্নর

ব্যাংকিং খাতের ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে: গভর্নর

Asami

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ডের আদেশ

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp