
তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
“আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কোন কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজ এ আপনারা বিচলিত হবেন না।
সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাই কে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে।
আল্লাহ সবার সহায় হোন।”
উল্লেখ্য, গত ২০ জুন করোনা পজেটিভের রিপোর্ট পান মাশরাফী। তার আগে, ঢাকা শিশু হাসপাতালে নমুনা দিয়েছিলেন তিনি। এরপর থেকে মিরপুরের বাসায় আইসোলেশনে আছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



