Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা সুয়ারেজদের বিদায়ে শেষ আটে চেলসি
খেলাধুলা ফুটবল

সুয়ারেজদের বিদায়ে শেষ আটে চেলসি

By জুমবাংলা নিউজ ডেস্কমার্চ 18, 20212 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক : মৌসুমের শুরুটা কি দুর্দান্তই না হয়েছিল অ্যাতলেটিকো মাদ্রিদের! সেই অ্যাতলেটিকোই এখন রীতিমতো ধুঁকছে। লিগের বাজে ফর্মটা কাটাতে ব্যর্থ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগেও। শেষ ষোলোর দুই লেগেই হেরেছে সিমিওনের দল। ফলে চেলসি দুই লেগে ১-০ ও ২-০ গোলের জয় নিয়ে সাত বছর পর উঠে গেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে।

বুধবার (১৭ মার্চ) রাতে স্ট্যামফোর্ড ব্রিজে শেষ ষোলোর ফিরতি লেগে ২-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় পরের রাউন্ডে উঠল টমাস টুখেলের কোচিংয়ে অজেয় হয়ে ওঠা চেলসি। হাকিম জিয়াশের গোলে চেলসি এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান এমেরসন।

আতলেটিকোর মাঠে অলিভিয়ে জিরুদের একমাত্র গোলে জিতেছিল ইংলিশ দলটি। সাত বছর পর ইউরোপ সেরা প্রতিযোগিতার শেষ আটে উঠল তারা।

চেলসির ভীষণ বাজে সময়ের মধ্যে গত ২৭ জানুয়ারি দায়িত্ব নেন টুখেল। এরপর থেকে এখনও হারেনি দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে ১৩ ম্যাচ অপরাজিত রইলো তারা, জয় ৯টি ও ড্র ৪টি। চেলসির ইতিহাসে নতুন কোচের হাত ধরে এটাই অপরাজেয় পথচলার রেকর্ড।

ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে রেখে প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখলেও প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি চেলসি। এ সময় তাদের রক্ষণে তেমন ভীতি ছড়াতে পারেনি লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আতলেতিকোও।

২৬তম মিনিটে চেলসির ডি-বক্সে ইয়ানিক কারাসকো ডিফেন্ডার সেসার আসপিলিকুয়েতার হালকা বাধায় পড়ে গেলে পেনাল্টির জোরালো আবেদন করে আতলেটিকো। তবে রেফারির সাড়া মেলেনি। এর আট মিনিট পর প্রতি-আক্রমণে এগিয়ে যায় চেলসি। স্বদেশি মিডফিল্ডার কাই হাভার্টজের বাড়ানো বল ধরে জার্মান ফরোয়ার্ড টিমো ভেরনার বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে ডানে পাস দেন। আর নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন মরক্কোর মিডফিল্ডার জিয়াশ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়তে পারতো। তবে ভেরনারের দুরূহ কোণ থেকে নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকান ইয়ান ওবলাক। খানিক পর জিয়াশের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটও কর্নারের বিনিময়ে ফেরান স্লোভেনিয়ার এই গোলরক্ষক।

শেষ দিকে কিছুটা চাপ বাড়ানোর চেষ্টা করে আতলেটিকো। তবে ৮১তম মিনিটে দলটি ১০ জনের দলে পরিণত হলে তাদের ঘুরে দাঁড়ানোর সব আশা বলতে গেলে শেষই হয়ে যায়। প্রতিপক্ষের ডিফেন্ডার আন্টোনিও রুডিগারকে কনুই দিয়ে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখেন স্তেফান সাভিচ।

দুই বদলি খেলোয়াড়ের নৈপুণ্যে যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ হয়। ক্রিস্টিয়ান পুলিসিকের পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে জয় নিশ্চিত করেন আগ মুহূর্তেই হাভার্টজের বদলি নামা এমেরসন। মাঠে নেমে ৪০ গজ দৌড়ে এসে এটাই ছিল এই ইতালিয়ান ডিফেন্ডারের বলে প্রথম ছোঁয়া! সত্যিই অসাধারণ।

দিনের অন্য ম্যাচে লাৎসিওকে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

শেষ আটের বাকি দলগুলো হলো-পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, পোর্তো ও বরুশিয়া ডর্টমুন্ড।

আগামী শুক্রবার হবে কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালের ড্র।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts

প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

জুন 13, 2026
ইতিহাস গড়ল কানাডা

ইতিহাস গড়ল কানাডা

জুন 13, 2026
বিশ্বকাপ

এবারের বিশ্বকাপ জিতবে কোন দল জানালেন সেই অর্থনীতিবিদ ?

জুন 12, 2026
Latest News

প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

ইতিহাস গড়ল কানাডা

ইতিহাস গড়ল কানাডা

বিশ্বকাপ

এবারের বিশ্বকাপ জিতবে কোন দল জানালেন সেই অর্থনীতিবিদ ?

বিপর্যস্ত মরক্কো

বিপর্যস্ত মরক্কো, ব্রাজিল ম্যাচের আগে বড় পরিবর্তন

বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নগদের বিশেষ কুইজ ও রিচার্জ অফার

Worldcup

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

Football

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল ব্রাজিলের, আর্জেন্টিনা-জার্মানির কয়টি করে

ডিআর কঙ্গো

যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ করে অবশেষে বিশ্বকাপ মঞ্চে ডিআর কঙ্গো

কোর্তোয়া

বিশ্বকাপের পর অবসর ভাবছেন বেলজিয়ামের কোর্তোয়া

আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় স্বস্তি, ফিট মার্তিনেস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa