Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সেই ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকতসহ ৯ পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জাতীয়

সেই ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকতসহ ৯ পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

By Sibbir OsmanAugust 6, 2020Updated:August 6, 20204 Mins Read

সেই ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকতসহ ৯ পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান (বাঁয়ে), প্রদীপ কুমার দাশ (মাঝে), মো. লিয়াকত (ডানে)
Advertisement

জুমবাংলা ডেস্ক : সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক মো. লিয়াকতসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলা নম্বর সিআর : ৯৪/২০২০ ইংরেজি (টেকনাফ)। দণ্ডবিধি ৩০২, ২০১ ও ৩৪ জামিন অযোগ্য ধারায় মামলাটি রুজু করার সাথে মামলার এজাহারভুক্ত সকল আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌসের কক্সবাজারে দায়ের করা মামলায় ওই নয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এ ঘটনায় নয় পুলিশ সদস্যসহ ১৭ জনকে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।

বুধবার কক্সবাজারে টেকনাফ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে ওসি প্রদীপ ও মো. লিয়াকতসহ নয়জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন নিহত সাবেক মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। আদালত মামলাটি আমলে নিয়ে টেকনাফ থানার ওসিকে মামলাটি এফআইআর হিসাবে রুজু এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব-১৫) তদন্তের নির্দেশ দেন।

গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে সিনহা নিহত হওয়ার সময় ওই আসামিরা উপস্থিত ছিলেন।

আদালতের বিচারক তামান্না ফারাহ মামলাটি আমলে নিয়ে সেটি টেকনাফ থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করতে নির্দেশ দেন। সেই সঙ্গে তিনি হত্যা মামলাটি তদন্তের জন্য কক্সবাজারের র‌্যাব-১৫-কে দায়িত্ব দিয়ে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন। মামলাটি গতকাল রাত সাড়ে ১০টার দিকে থানায় দায়ের হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। তবে বিষয়টি নিশ্চিত হতে থানার ভারপ্রাপ্ত হিসেবে কর্মরত পরিদর্শক (তদন্ত) এ বি এস এম দোহার মোবাইল ফোনে কল দিলেও তিনি ধরেননি।

মামলার এজাহারে সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস অভিযোগ করেন, টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসের নির্দেশে পুলিশ পরিদর্শক লিয়াকত আলী তাঁর ভাইকে গুলি করে হত্যা করেন। বাদী উল্লেখ করেন যে ঘটনার কিছুক্ষণ পর ওসি প্রদীপ কুমার দাস ঘটনাস্থলে আসেন। তিনি এসেই তখনো জীবিত থাকা সিনহাকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং তাঁর শরীরে লাথি মারেন। মৃত্যু নিশ্চিত হলে একটি ‘ছারপোকা গাড়িতে’ তুলে সিনহাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়।

মামলার অন্য আসামিরা হলেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) টুটুল ও কনস্টেবল মোহাম্মদ মোস্তফা।

মামলার এজাহারে বলা হয়েছে, একটি ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও চিত্র ধারণ শেষে ৩১ জুলাই রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিজস্ব প্রাইভেট কার নিয়ে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজার আসছিলেন। বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারসংলগ্ন পুলিশ তদন্ত কেন্দ্রে পৌঁছলে ১ নম্বর আসামি লিয়াকত ও ৩ নম্বর আসামি এসআই নন্দ দুলাল রক্ষিত গাড়ি থামান। এ সময় সিনহা নিজের পরিচয় দেন। এর পরও সিনহার সঙ্গে থাকা ক্যামেরাম্যান সিফাতকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে ফেলা হয়। সিফাত দুই হাত উঁচু করা অবস্থায় গাড়িতে বসে থাকা সিনহার পরিচয় দেন। পরিচয় দেওয়ার পরও পুলিশ অকথ্য ভাষায় গালাগাল করে। একপর্যায়ে পরিদর্শক লিয়াকত হুংকার ছেড়ে ‘তোর মতো বহুত মেজরকে আমি দেখেছি, এইবার খেলা দেখামু’ বলে সিনহাকেও গাড়ি থেকে নামিয়ে ফেলেন। এরপর পরিদর্শক লিয়াকত ওসি প্রদীপের সঙ্গে মোবাইল ফোনে শেষ কথা বলেন—‘ঠিক আছে, শালাকেও শেষ করে দিচ্ছি।’ মুহূর্তে পরিদর্শক লিয়াকত কয়েক রাউন্ড গুলি করলে সিনহা মাটিতে পড়ে যান। এ সময় সিনহা জীবন রক্ষার্থে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাঁকে চেপে ধরে আবার মাটিতে ফেলে দেন।

এজাহারে উল্লেখ করা হয়, এমনকি মৃত্যু নিশ্চিত করার জন্য পরিদর্শক লিয়াকত আরো এক রাউন্ড গুলি করেন। এরপর তাঁর দেহ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সিনহার মৃত্যুর ঘটনাটি ভিন্ন খাতে নিতে ইয়াবা, গাঁজা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে টেকনাফ থানায় দুটি মামলা দায়েরও করা হয়।

মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস আদালত থেকে বেরিয়ে বলেন, ‘ওসি প্রদীপ কুমার দাশের নির্দেশনা মতে পরিদর্শক লিয়াকত ঠাণ্ডা মাথায় গুলি করে আমার ভাইকে হত্যা করেছে।’ তিনি আরো বলেন, ‘পরে আমার ভাইয়ের শরীরে ও মুখে বিভিন্ন জায়গায় লাথি মেরে তার মুখও বিকৃত করার চেষ্টা করে তারা। এ সময় অন্য আসামিরা তাদের সহযোগিতা করে।’ তাই তিনি আইনের আশ্রয় নিচ্ছেন।

মামলাটি দায়েরের ক্ষেত্রে আইনগত সহযোগিতায় ছিলেন কক্সবাজারের সিনিয়র আইনজীবী মোহাম্মদ মোস্তফাসহ আরো কয়েকজন।

এদিকে কক্সবাজার সদর মডেল থানার ওসি শাজাহান কবির গত রাতে জানিয়েছেন, কক্সবাজার সদর হাসপাতাল মর্গে সিনহা মো. রাশেদ খানের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এসআই মো. আমিনুল ইসলাম। তিনি সিনহার দেহে তিনটি গুলি ঢুকে তিনটি ছিদ্র করে বেরিয়ে যাওয়ার ক্ষত পেয়েছেন। ঢোকা ও বেরোনো মিলে মোট ছয়টি ছিদ্র মরদেহে ছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa