Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় সেই মাসুদ এখন কেমন আছেন বিআরটিএতে
জাতীয়

সেই মাসুদ এখন কেমন আছেন বিআরটিএতে

By Shamim RezaDec 28, 2021, 3:47 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

ভালো হয়ে যাও মাসুদ

জুমবাংলা ডেস্ক : ৪ বছর আগে তিনি ছিলেন বিআরটিএ মিরপুর অফিসের উপ-পরিচালক। এখন তিনি বিআরটিএ সদরদফতরে আছেন উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং-১) পদে। শাখা অফিস থেকে মূল অফিসে কাজ করছেন। তার নাম মাসুদ আলম। ডাক নাম মাসুদ। মাসুদের নাম ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল এই নাম। কারণ, তার বিরুদ্ধে খোদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিক্ষুব্ধ ছিলেন।

সড়কমন্ত্রী বলেছিলেন, ‘ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও।’ তারপর থেকে মাসুদকে নিয়ে নানান প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। লোকে একে অপরকে এখনো রসভরা সুরে বলে থাকেন, মাসুদ ভালো হয়ে যাও।

মাসুদ ভালো হয়েছেন কি না এ নিয়ে তার নিজের প্রকাশ্য কোনো প্রতিক্রিয়া নেই। যতবার তার কাছে প্রসঙ্গ টেনে প্রশ্ন করা হয়েছে ততবার মাসুদ বলেছেন, ‘এটি পুরনো ঘটনা।’ তিনি ওই প্রসঙ্গ তুললেই হেসে হেসে উড়িয়ে দেন। তার চোখমুখ লাল হয়ে যায়। হয়তো লজ্জাও আছে তার!

২০১৭ সালের ১৮ জানুয়ারি বিআরটিএর মিরপুর কার্যালয় পরিদর্শনে গিয়েছিলেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। তখন সড়কমন্ত্রীর কাছে সেবাগ্রহীতারা লাইসেন্স সময়মতো না পাওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। পরিদর্শনকালে সড়কমন্ত্রীর সঙ্গে তখন ছিলেন বিআরটিএ মিরপুর অফিসের উপ-পরিচালক মাসুদ আলম। সেবাগ্রহীতাদের কাছে থেকে অভিযোগ শুনে সড়কমন্ত্রী তখন মাসুদকে লক্ষ্য করে বলেছিলেন, ‘ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তুমি ভালো হয়ে যাও। তুমি কি এখানে আবার পুরানো খেলা শুরু করেছ? তুমি কি কোনোদিনও ভালো হবে না?’

ওবায়দুল কাদের বলেছিলেন, ‘মাসুদের সঙ্গে দেখা হলেই প্রায় আমি বলি, মাসুদ তুমি ভালো হয়ে যাও, কিন্তু সে এখনও পুরোপুরি ভালো হয়নি। মাসুদ দীর্ঘদিন বিআরটিএতে আছে। ব্যবহার ভালো, মধুর মতো। কিন্তু যা করার একটু ভেতরে ভেতরে করে।’

তারপর থেকে আলোচনায় উঠে আসেন মাসুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বছরও আলোচনায় ছিলেন মাসুদ। একজন অন্যজনকে লক্ষ্য করে প্রতিক্রিয়া দিয়েছেন- ‘মাসুদ, তুমি কি ভালো হবা না?’

মাসুদ আলম বিআরটিএ মিরপুর অফিসে এখন দায়িত্ব পালন করছেন না। তিনি সংস্থার প্রধান অফিসে পদোন্নতি পেয়ে উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার-১) হয়েছেন।

সম্প্রতি মাসুদ আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এটা পুরনো বিষয়। আমি তো মিরপুর অফিসে বসি না।’

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
কুর্মিটোলা হাসপাতালের

কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন

May 20, 2026, 11:41 PM Asia/Dhaka
রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

May 20, 2026, 11:14 PM Asia/Dhaka
Ahmadullah

রামিসা হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

May 20, 2026, 11:11 PM Asia/Dhaka
Latest News
কুর্মিটোলা হাসপাতালের

কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

Ahmadullah

রামিসা হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

Current

দেশে সর্বকালের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

DMH

ঢাকায় মাদ্রাসার বাথরুমে ১০ বছরের ছাত্রের মরদেহ, ধর্ষণের আলামত

ডিএমপি কমিশনার

অপরাধী যেই হোক ছাড় নেই : ডিএমপি কমিশনার

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

কুর্মিটোলা হাসপাতালের নতুন নামকরণ

Tarak

তিস্তা ব্যারেজও করবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী

বিদ্যুৎ থাকবে না

বৃহস্পতিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

ইউনিসেফ

হামের টিকা নিয়ে ইউনিসেফ-এর বিস্ফোরক তথ্য!

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp