বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনাসদরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও জার্মানির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুনঃ
এছাড়াও, জার্মান রাষ্ট্রদূত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ও গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।-আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


