Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home স্লাইডার সেনাবাহিনীর ৩টি ব্রিগেড ও ৫টি ইউনিটের পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় স্লাইডার

সেনাবাহিনীর ৩টি ব্রিগেড ও ৫টি ইউনিটের পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী

By Hasan MajorOct 28, 2020, 5:24 PM Asia/Dhaka2 Mins Read
ছবি: আইএসপিআর
Advertisement

জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে আজ (২৮ অক্টোবর) ৩টি ব্রিগেড ও ৫টি ইউনিটের পতাকা উত্তোলন প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

শেখ হাসিনা সেনানিবাসে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক সদর দপ্তর ৭ স্বতন্ত্র এডিএ ব্রিগেড, প্যারা কমান্ডো ব্রিগেড, সদর দপ্তর ২৮ পদাতিক ব্রিগেড এবং ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ১২ সিগন্যাল ব্যাটালিয়ন, ৬৬ ইস্ট বেংগল, ৪৩ বীর এবং ৪০ এসটি ব্যাটালিয়নের পতাকা উত্তোলন প্যারেড অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমে প্রধানমন্ত্রীর পক্ষে ৩টি ব্রিগেড ও ৫টি ইউনিটের পতাকা উত্তোলন করেন।

পতাকা উত্তোলন প্যারেড শেষে প্রধানমন্ত্রী তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এ সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃংখল এবং আধুনিক সাজসজ্জায় সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তিনি এই দিনটিকে একটি অত্যন্ত আনন্দের দিন, পরিপূর্ণতা অর্জন এবং একটি মাইলফলক পেরোনোর দিন হিসেবে অভিহিত করেন।

ছবি: আইএসপিআর

প্রধানমন্ত্রী বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর এই দিনে ৭ পদাতিক ডিভিশনের অধীনে বিভিন্ন ব্রিগেড/ইউনিটের আনুষ্ঠানিক পতাকা উত্তোলিত হলো। নবগঠিত এসব ব্রিগেড সদর ও ইউনিটসমূহ দক্ষিণাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাধারণ জনগণের স্বপ্নপূরণে বলিষ্ঠ ভূমিকা রাখবে।’

তিনি দেশ গঠন ও বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে সেনাবাহিনীর আত্মত্যাগ ও অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

এছাড়াও প্রধানমন্ত্রী সদর দপ্তর ৭ স্বতন্ত্র এডিএ ব্রিগেড, প্যারা কমান্ডো ব্রিগেড, সদর দপ্তর ২৮ পদাতিক ব্রিগেড এবং ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ১২ সিগন্যাল ব্যাটালিয়ন, ৬৬ ইস্ট বেংগল, ৪৩ বীর এবং ৪০ এসটি ব্যাটালিয়ন গৌরবময় ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে ক্রমান্বয়ে উন্নতির দিকে এগিয়ে যাবে এবং সেনাবাহিনীর চৌকস ইউনিট হিসেবে নিজেদের অবস্থান সুসংহত ও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান শেখ হাসিনা সেনানিবাসে নবনির্মিত বিভিন্ন স্থাপনা উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনাকর্মকর্তাগণ, অসামরিক কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

সূত্র: আইএসপিআর 

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
News

ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে : নৌ প্রতিমন্ত্রী

May 21, 2026, 5:32 PM Asia/Dhaka
Army

বর্তমানে দেশের পরিস্থিতি স্থিতিশীল : সেনাপ্রধান

May 21, 2026, 5:29 PM Asia/Dhaka
ফোন চুরি

‘ইত্যাদি’ শুটিং স্পটে ভিড়ের মধ্যে সাংবাদিকসহ বহু ফোন চুরি

May 21, 2026, 5:25 PM Asia/Dhaka
Latest News
News

ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে : নৌ প্রতিমন্ত্রী

Army

বর্তমানে দেশের পরিস্থিতি স্থিতিশীল : সেনাপ্রধান

ফোন চুরি

‘ইত্যাদি’ শুটিং স্পটে ভিড়ের মধ্যে সাংবাদিকসহ বহু ফোন চুরি

হাম

২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে ৭ শিশু মারা গেছে, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

বিকাশ-নগদ-রকেট

কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম

Army

শিগগিরই ব্যারাকে ফিরবে সেনাসদস্যরা : সেনাপ্রধান

৯১৮ মেগাওয়াট বিদ্যুত

৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি

অ্যাটর্নি জেনারেল

বিচার দ্রুত হলে মানুষের আস্থা ফিরে আসবে : অ্যাটর্নি জেনারেল

স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সালমান এফ রহমান

গরমে বুলেটপ্রুফ জ্যাকেট পরে সালমান এফ রহমানের হাঁসফাঁস

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp