Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা সেনেগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড, এবার প্রতিপক্ষ ফ্রান্স
খেলাধুলা ফুটবল

সেনেগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড, এবার প্রতিপক্ষ ফ্রান্স

সেনেগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড, এবার প্রতিপক্ষ ফ্রান্স
By rskaligonjnewsডিসেম্বর 5, 2022Updated:ডিসেম্বর 5, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: তাক লাগিয়ে দেবে সেনেগাল। ইংল‌্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে এমন ঘোষণা দিয়ে রেখেছিল আট বছর পর বিশ্বকাপে ফেরা সেনেগাল। প্রথম পর্বে তাদের পারফরম‌্যান্সের ধার ভালো থাকায় আত্মবিশ্বাস পেয়েছিল। কিন্তু প্রতিপক্ষ যখন ইংল‌্যান্ড তখন শুধু আত্মবিশ্বাসে কাজ হয় না। মাঠের লড়াইয়েও সেরা হতে হয়।

ইংল‌্যান্ড

Advertisement

সেনেগাল প্রি কোয়ার্টারের ম‌্যাচে ইংল‌্যান্ডের বিপক্ষে তেমন কিছুই করতে পারেনি। ইংল‌্যান্ড ধরে রেখেছে আধিপত‌্য। গোল করার অভ‌্যাস। প্রথম পর্বে ৯ গোল করা দলটি নক আউট পর্ব শুরু করলো ৩ গোল করে। বিপরীতে গোল হয়নি একটিও। ৩-০ গোলে সেনেগালকে হারিয়ে ইংলিশ লায়ন্সরা অতি সহজেই পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে।

প্রথমার্ধেই ম‌্যাচের নাটাই নিজেদের কাছে নিয়ে নেয় সাউথগেটের শিষ‌্যরা। হ‌্যান্ডারসন ও কেনের গোলে লিড ২-০। ফিরে এসে সাকার গোলে ব‌্যবধান বাড়ে। গোলের ক্ষুধায় মগ্ন সাউথগেট রিজার্ভ খেলোয়াড়দের নামিয়ে আক্রমণে আরো শক্তি বাড়ান। পরিকল্পনামতো আক্রমণও চালায় র‌্যাশফোর্ড, কেনরা। কিন্তু সেনেগালের রক্ষণদূর্গ আর ভাঙতে পারেনি। তাতে আক্ষেপ থাকার কথা না। কারণ জয় ততক্ষণে সুনিশ্চিত।

কোয়ার্টার ফাইনালে ইংল‌্যান্ডের প্রতিপক্ষ ফ্রান্স। রাশিয়া বিশ্বকাপের চ‌্যাম্পিয়নরা দুর্দান্ত ফুটবল খেলছে। গ্রুপ পর্ব থেকে শুরু করে প্রি কোয়ার্টারেও এমবাপ্পে, গ্রিজম‌্যানরা দারুণ ছন্দে রয়েছে। ইংল‌্যান্ডও তাই। তাইতো দুই দলের ম‌্যাচটা ফাইনাল বা সেমিফাইনালের ‘ড্রেস রিহার্সেল’ হিসেবে ধরছেন কেউ কেউ।

সেনেগালের বিরুদ্ধে সাউথগেটের শিষ‌্যরা ছিলেন ধ্রুপদী। নিখুঁত প্লেসিং, আঁটসাঁট নিয়ন্ত্রণ, দুর্দান্ত গতি আর ছন্দময় আক্রমণে চোখ ধাঁধিয়ে দিয়েছে সবার। ওয়ান টু ওয়ান কিংবা মার্ক করা প্লেসিং ফুটবলের সঙ্গে গতির যে মেলবন্ধন তা ফুটে উঠেছে দারুণভাবে।‌

ম‌্যাচের শুরুতে সেনেগাল আগ্রাসী ফুটবলে নজর কাড়লেও প্রথম গোল হজমের পর তাদের খুঁজে পাওয়া যায়নি। ৩৮ মিনিটে মধ‌্য মাঠ থেকে বল পেয়ে বলিংহ‌্যাম এক টাচে ভেতরে ঢুকে যান। ডি বক্সের ভেতরে গিয়ে ক্রস করেন হ‌্যান্ডারসনের উদ্দেশ‌্যে। সেখানে বাঁ পা পায়ের আলতো টোকায় অতি সহজেই গোল করেন হ‌্যান্ডারসন।

প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে ইংল‌্যান্ডের অধিনায়ক হ‌্যারি কেন গোল করেন। কাউন্টার অ‌্যাটাকে মধ‌্য মাঠ থেকে বল পেয়ে ফরোয়ার্ডে বাড়িয়ে দেন হ‌্যান্ডারসন। বল পান কেন। অপরপ্রান্তে থাকা ফোডেনকে এক পাসে বল দিয়ে অ‌্যাটাকে যান ইংলিশ অধিনায়ক। বল নিয়ে একটু ভেতরে ঢুকে ফোডেন আবার ফিরতি পাস দেন কেনকে। কেন এবার ফাঁকায় বল পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে স্থির হয়ে ডানপায়ের জোড়ালে শটে ভাঙেন সেনেগালের দূর্গ।

বিশ্বকাপে নিজের প্রথম গোল করে অসাধারণ এক রেকর্ডও গড়েছেন কেন। মেজর প্রতিযোগিতায় (বিশ্বকাপ ও ইউরো) এটি তার ১১তম গোল। তিনি পেছনে ফেলেছেন গ‌্যারি লিঙ্কারকে (১০)। বিশ্বকাপে কেন গোল করেছেন ৭টি। ইউরোতে ৪টি।

বিরতি থেকে ফিরে আক্রমণ বাড়িয়ে দেয় ইংল‌্যান্ড। তাতে গোলের দেখা পেয়ে যায় সাবেক বিশ্বচ‌্যাম্পিয়নরা। ৫৭ মিনিটে বাম প্রান্ত থেকে ফোডেনের ক্রস থেকে গোল করেন সাকা। গোল রক্ষককে ফাঁকি দল বল হাল্কা উড়িয়ে দিয়েছিলেন। তাতে সফল হন এই ফরোয়ার্ড।

সেনেগালের বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে ইংল্যান্ড

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

জুন 19, 2026
ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

জুন 19, 2026
গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

জুন 18, 2026
Latest News
ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

নেইমার

ব্রাজিল শিবিরে নেইমারকে নিয়ে ফের দুঃসংবাদ

অক্ষরা

নারী ক্রিকেটে ১২৬ বলে ৩০৬ করলেন অক্ষরা গুপ্তা

হাসান

স্বপ্নের অভিষেকে উজ্জ্বল হাসান মাহমুদ, কাউন্টিতে ৯ উইকেট শিকার

বিশ্বকাপ

‘রোনালদো আর আগের মতো নেই’—বিশ্বকাপে ড্রয়ের পর কঙ্গো ফুটবলারের খোঁচা

Flag

‘আল্লাহু আকবার’ খচিত ইরাকের পতাকাও মাঠে বিছায়নি ফিফা

প্রেসিডেন্ট লুলা

মেসিকে ব্রাজিল দলে চান প্রেসিডেন্ট লুলা

মেসি পেলে

মেসি কি পেলেকেও ছাড়িয়ে যাবেন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa