Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সেপ্টেম্বর মাস থেকে নতুন যে সুবিধা পাচ্ছেন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবিরা
জাতীয়

সেপ্টেম্বর মাস থেকে নতুন যে সুবিধা পাচ্ছেন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবিরা

By Sibbir OsmanAugust 22, 20203 Mins Read

জুমবাংলা ডেস্ক : আগামী সেপ্টেম্বর মাস থেকে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবিদের জন্য চালু হচ্ছে নতুন সুবিধা। যেসব অবসরপ্রাপ্ত সরকারি চাকুরেরা ঢাকা মহানগর থেকে পেনশন উত্তোলন করেন, তারা আগস্ট মাসেই শেষবারের মতো প্রচলিত ব্যবস্থায় পেনশন তুলবেন। এরপর সেপ্টেম্বর থেকে ইএফটির মাধ্যমে ব্যাংক হিসাবে সরাসরি জমা করে দেয়া হবে পেনশনের টাকা।
সেপ্টেম্বর মাস থেকে নতুন যে সুবিধা পাচ্ছেন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবিরা

Advertisement

আর ঢাকা মহানগরের বাইরে অবস্থিত ব্যাংক শাখা থেকে যেসব পেনশন দেয়া হয়, তাদেরকে আগামী ডিসেম্বর থেকে ইএফটির মাধ্যমে ব্যাংক হিসাবে সরাসরি টাকা জমা করে দেয়া হবে। শুক্রবার হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সরকারি চাকরিজীবীদের সারাজীবন চাকরি করে জীবনসায়াহ্নে পেনশনের টাকা তুলতে গিয়ে পদে পদে ভোগান্তিতে পড়তে হতো। তবে পেনশনে যাওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভোগান্তি কমাতে ছুটি নগদায়ন মঞ্জুরির আদেশ বিল দাখিলের তিন কর্মদিবসের মধ্যে পেনশনভোগীর ব্যাংক অ্যাকাউন্টে পেনশনের অর্থ দেয়া হবে উল্লেখ করে গত ফেব্রুয়ারিতে পেনশন সহজীকরণ আদেশ-২০২০ জারি করে অর্থ মন্ত্রণালয়।

তবে এখনও বাস্তবায়ন করা সম্ভব না হলেও আগামী সেপ্টেম্বর মাস থেকেই এ নতুন আদেশের আওতায় নতুন ব্যবস্থায় হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ) সরাসরি ব্যাংক একাউন্টে পেনশন দেবে। বাংলাদেশ ব্যাংক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পেনশনারের নিজের অ্যাকাউন্টে জমা করে দেয়া হবে। গত দুই মাস ধরে পরীক্ষামূলকভাবে ঢাকায় এটি চালু হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা থেকে পেনশন নেন এমন এক লাখ ৩০ হাজার পেনশনভোগীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পরিশোধের প্রস্তুতি নেয়া হয়েছে। তাদের পেনশন বইয়ের যুগ শেষ হচ্ছে আগামী মাস থেকে।

সিজিএ অফিস জানিয়েছে, ঢাকা মহানগর থেকে যারা পেনশন নেন, তাদের আগস্ট মাসের পেনশন হবে প্রচলিত ব্যবস্থার শেষ পেনশন। এরপর সেপ্টেম্বর থেকে ইএফটির মাধ্যমে তার নিজের ব্যাংক হিসাবে সরাসরি জমা হবে পেনশনের টাকা। ঢাকা মহানগরের ব্যাংক শাখা যাতে পেনশন বাবদ কোনো অর্থ না দেয় বা পুনর্ভরণ না করে সেজন্য ব্যাংকগুলোকে সিজিএ অফিস এক আদেশে নির্দেশনা দেয়া হয়েছে।

ঢাকা মহানগরের বাইরে অবস্থিত ব্যাংক শাখা থেকে যেসব পেনশন দেয়া হয়, সেগুলো প্রচলিত ব্যবস্থায় নভেম্বর মাস পর্যন্ত অব্যাহত থাকবে। ডিসেম্বরের পেনশন ইএফটির মাধ্যমে পেনশন গ্রহীতার নিজের ব্যাংক হিসাবে সরাসরি জমা করে দেয়া হবে।

জানা গেছে, সিজিএ কার্যালয় থেকে বেসামরিক পেনশন ব্যবস্থাপনা করা হয়। অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা যেখান থেকে অবসরে যান বা যেখান থেকে পেনশন তুলতে চান সেই জেলা বা উপজেলার হিসাবরক্ষণ অফিস থেকে পেনশন বই নেন। ওই এলাকার ব্যাংক শাখাগুলোতে পেনশনারদের তালিকা ও পেনশনের পরিমাণ দিয়ে একটি লিস্ট (যাকে ডি-হাফ বলা হয়) দেয় হিসাবরক্ষণ অফিস।

পেনশনভোগী ব্যক্তি হিসাবরক্ষণ অফিসে হাজির হয়ে পেনশনের মূল বইয়ে স্বাক্ষর করে ব্যাংকে হাজির হন। ব্যাংক নিজস্ব তহবিল থেকে টাকা দিয়ে দেয়। পরে সরকারের কাছ থেকে নির্দিষ্ট হারে কমিশনসহ পুনর্ভরণ নেয়। কিন্তু নতুন পদ্ধতিতে সিজিএ অফিস সরাসরি সরকারের তহবিল থেকে বাংলাদেশ ব্যাংক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পেনশনারের নিজের অ্যাকাউন্টে জমা করে দেবে। এতে করে পেনশন গ্রহীতা আর ব্যাংকেই যেতে হবে না।

বর্তমানে রাষ্ট্র মালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের মাধ্যমে সরকারের অবসরপ্রাপ্ত কর্মী ও তাদের উত্তরাধিকারীরা অবসর সুবিধা পেয়ে থাকেন। নতুন ব্যবস্থায় দেশের সরকারি, বেসরকারি যেকোনো ব্যাংকের হিসাবেই অবসর সুবিধা নিতে পারবেন তারা। বর্তমানে সারাদেশে প্রায় ৭ লাখ লোক অবসর সুবিধা গ্রহণ করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa