Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এক যুগ পর অবশেষে সেমিফাইনালে পাকিস্তান
ক্রিকেট (Cricket) খেলাধুলা

এক যুগ পর অবশেষে সেমিফাইনালে পাকিস্তান

By Shamim RezaNovember 3, 20212 Mins Read

সেমিফাইনালে পাকিস্তান

Advertisement

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের চতুর্থ ম্যাচে মঙ্গলবার রাতে নামিবিয়াকে ৪৫ হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। তাও ১২ বছর পর। সবশেষ ২০০৯ সালে সেমিফাইনাল ও ফাইনাল খেলেছিল তারা। এরপর আর শেষ চারে উঠতে পারেনি।

আবুধাবির জায়েদ স্টেডিয়ামে পাকিস্তান আগে ব্যাট করে রিজওয়ান, বাবর ও হাফিজের ব্যাটে ভর করে ২ উইকেট হারিয়ে ১৮৯ রান করে। জবাবে ৫ উইকেটে ১৪৪ রান করতে পারে নামিবিয়া। ৪৫ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত হয় পাকিস্তানের।

নামিবিয়া প্রথমবার বিশ্বকাপের মূলপর্বে উঠে পাকিস্তানের মতো দলের বিপক্ষেও দারুণ খেলেছে। তারা পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষেও শেষ বল পর্যন্ত লড়াই করেছে। আর সেটা সম্ভব হয়েছে স্টেফান বার্ড, ক্রেইগ উইলিয়ামস ও ডেভিড ভিসের ব্যাটে ভর করে।

২৯ বলে ১ চার ও ১ ছক্কায় ২৯ রান করা বার্ড প্রথমে লড়াই করেন। এরপর লড়াই করেন ৩৭ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪০ রান করা উইলিয়ামস। তাকে সহায়তা দেওয়ার পাশাপাশি শেষ বল পর্যন্ত অপরাজিত থেকে লড়াই করেন এবারের বিশ্বকাপে নামিবিয়ার হয়ে আলো ছড়ানো দক্ষিণ আফ্রিকান ভিসে। তিনি ৩১ বলে ৩টি চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৪৩ রানে। ১ চার ও ১ ছক্কায় ১৫টি রান করেন গারহার্ড এরাসমাস। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুতে পারেনি।

বল হাতে পাকিস্তানের হাসান আলী, ইমাদ ওয়াসিম, হারিস রউফ ও শাদাব খান ১টি করে উইকেট নেন।

তার আগে টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা দুর্দান্ত হয় রিজওয়ান ও বাবরের ব্যাটে। উদ্বোধনী জুটিতে তারা দুজন ১১৩ রান তোলেন। এই রানে ৪৯ বলে ৭টি চারে ৭০ রান করে আউট হন বাবর। ফ্রাইলিঙ্কের হাতে ক্যাচ বানিয়ে তাকে ফেরান উইজ। ১৪.২ ওভারে ১২২ রানের মাথায় ফখর জামানকে আউট করেন ফ্রাইলিঙ্ক। ৫ বলে ৩ রান করেন তিনি।

এরপর রিজওয়ান ও মোহাম্মদ হাফিজকে আর আউট করতে পারেননি নামিবিয়ার বোলাররা। ৫০ বলে ৮টি চার ও ৪ ছক্কায় রিজওয়ানের অপরাজিত ৭৯ ও ১৬ বলে ৫ চারে হাফিজের করা অপরাজিত ৩২ রানের ইনিংসে ভর করে পাকিস্তান ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করে।

ইনিংসে শুরুতে নেমে শেষ পর্যন্ত ব্যাট করে ৭৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন মোহাম্মদ রিজওয়ান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa