স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শুরু থেকেই একের পর এক ম্যাচে দখল দিয়েছে বৃষ্টি। যার ফলাফলস্বরূপ চারটি ম্যাচে কোনো বলই মাঠে গড়াতে পারেনি। বিশ্বকাপের ইতিহাসে যেটা সর্বোচ্চ। বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে দুদলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। কিন্তু সেমিফাইনালে পয়েন্ট ভাগাভাগির কোনো সুযোগ নেই। গ্রুপপর্বে রিজার্ভ ডে ছিল না। সেমিতে অবশ্য সেটা থাকছে। কিন্তু রিজার্ভ ডে’তেও যদি বৃষ্টি থাকে তাহলে কী হবে?
Advertisement
শেষ চারে বৃষ্টির জন্য নিয়ম
দুটি সেমিফাইনাল ও ফাইনালে থাকছে রিজার্ভ ডে। এছাড়াও প্রতিদিনই ১২০ মিনিট পর্যন্ত সময় বাড়ানো যাবে খেলা শেষ করার জন্য। তবে সব ম্যাচেই দুটি দলকে কমপক্ষে ২০ ওভার খেলতে হবে ফল হতে।
কোনো ম্যাচ প্রথমদিন বৃষ্টি বা আবহাওয়ার কারণে শেষ না হলে রিজার্ভ ডে’তে তা আগেরদিন যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু করা হবে।
কোনো ম্যাচ টাই হলে নিষ্পত্তি হবে সুপার ওভারের মাধ্যমে।
কোনো সেমিফাইনাল বৃষ্টির জন্য পরিত্যক্ত হলে গ্রুপ লিগে যাদের পয়েন্ট বেশি ছিল, তারা ফাইনালে যাবে। এই নিয়মে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল পরিত্যক্ত হলে ফাইনালে যাবে ভারত। একইভাবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালে যাবে অস্ট্রেলিয়া।
Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.