স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার মাটিতে পর্দা উঠেছে ফিফা অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের। এ আসরে ফেবারিট হিসেবেই আলবিসেলেস্তাদের মাটিতে পা রেখেছিল ব্রাজিল। কিন্তু গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হতাশার হার দেখতে হয়েছিল তাদের। অবশ্য দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়ায় জুনিয়র সেলেসাওরা। এরপর টানা দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরিরা।

ব্রাজিল

Advertisement

শনিবার রাতে আর্জেন্টিনার এস্তাদিও সান হুয়ান স্টেডিয়ামে সেমি ফাইনালের টিকিট নিশ্চিত করতে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। যেখানে তাদের প্রতিপক্ষ ইসরায়েল।

এই ইসরায়েলকে ভিসা দেওয়া নিয়ে গড়িমসি করায় ইন্দোনেশিয়া থেকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ সরিয়ে আর্জেন্টিনায় নিয়ে আসা হয়। শেষ পর্যন্ত তারাই এখন কোয়ার্টার ফাইনাল খেলবে। কিন্তু স্বাগতিক দেশ আর্জেন্টিনা নিজ দেশের দর্শক।

গ্রুপ ডি থেকে ইতালির বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করা ব্রাজিল দ্বিতীয় ম্যাচে ডমিনিকান রিপাবলিকের বিরুদ্ধে ৬-০ গোলে ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে নকআউট পর্বের টিকিট পায় তারা। নকআউটে সেলেসাও যুবারা তিউনিসিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয় তুলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

অন্যদিকে ইসরায়েল গ্রুপ সি থেকে অংশ নেয়। গ্রুপ পর্বে তারা তিন ম্যাচে এক জয়, এক হার ও এক ড্রয়ে রানার্সআপ হয়ে শেষ ষোলো নিশ্চিত করে। আর নকআউটে উজবেকিস্তানকে ১-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

শুধু ব্রাজিল না, সেমিফাইনালে উঠার লড়াইয়ে এদিন আরো মাঠে নামবে কলম্বিয়া ও ইতালি। এ দু’দলের ম্যাচ মাঠে গড়াবে রাত ৩টায়। রোববার অন্য দুই কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়া বনাম নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র বনাম উরুগুয়ের মধ্যে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google