Advertisement
জুমবাংলা ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা মহাসমাবেশে অংশ নিতে শুক্রবার সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও অনুসারীরা জড়ো হচ্ছেন। সময় যত গড়াচ্ছে ভিড় তত বাড়ছে। স্লোগানে মুখরিত হয়ে উঠছে সমাবেশস্থল।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে ইসলামী দলটি।

সরজমিনে দেখা যায়, বিকালে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরুর অনেক আগেই দলের কয়েক হাজার নেতা-কর্মী সমাবেশস্থলের একটি অংশ দখল করে নিয়েছে।

তারা সমবেত জনতাকে উৎসাহিত করার জন্য ইসলামী গান এবং গজল পরিবেশন করছিল। আয়োজকরা আশা করছেন জুমার নামাজের পর জনসমাগম বাড়বে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলটি তাদের দাবিগুলো তুলে ধরে।

দাবিগুলোর মধ্যে রয়েছে- সংসদ ভেঙে দেওয়া, জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, আনুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন এবং বর্তমান নির্বাচন কমিশন বিলুপ্তি।

সমাবেশে চলমান রাজনৈতিক সমসাময়িক বিষয় ও আগামী কর্মসূচি ঘোষণা করবেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এতে বিশেষ অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। বক্তব্য রাখবেন জাতীয় ও কেন্দ্রীয় নেতারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.