Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home এক যুগ পর মুখ খুললেন সোহেল তাজ
জাতীয়

এক যুগ পর মুখ খুললেন সোহেল তাজ

By iNews DeskAugust 17, 2019Updated:August 17, 20193 Mins Read
ফাইল ছবি
Advertisement

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ দীর্ঘ এক যুগ পর মুখ খুললেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে দেশের রাজনীতি থেকে বিদায় নেয়া সোহেল তাজ বলেন, আমার মা আমাকে বলেছিলেন, ‘সোহেল তুমি যা কিছুই করো না কেন, তোমার বাবা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষকে ভালোবেসে তার জীবন দিয়ে গেছেন। তুমি এই পরিবারের সন্তান। তুমি সব সময় মানুষের কল্যাণ যাতে হয় এমন কাজ করবে।’

এদিকে সামাজিক বিভিন্ন সমস্যা তুলে ধরা এবং সুস্বাস্থ্যের প্রতি নজর দিতে মানুষকে সচেতন করতে একটি টেলিভিশন শো নিয়ে আসছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। লাইফস্টাইল–বিষয়ক এই রিয়্যালিটি শো’র নাম ‘হটলাইন কমান্ডো’।

এ ব্যাপারে সোহেল তাজ বলেন, আমার ব্যক্তিগত বিশ্বাস থেকে আমি আমার উদ্যোগ নিয়েছি। এই ‘হটলাইন কমান্ডো’র মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যাগুলো তুলে ধরার জন্য টেলিভিশন ব্যবহার করতে চাচ্ছি। টেলিভিশন হচ্ছে যোগাযোগের একটি পাওয়ারফুল মাধ্যম। এ কারণে আমি এই টেলিভিশনের মাধ্যমে একটি ইন্টারেক্টিভ আধুনিক এবং যেই ধরনের প্রোগ্রাম বাংলাদেশে কেন, এশিয়া মহাদেশেও কখনও হয় নাই সেটি ব্যবহার করবো।

রাজনীতিতে আপনার বিশাল সুযোগ সুবিধা থাকতেও আপনি সেদিকে না গিয়ে কেন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে কাজটা করতে এগিয়ে এলেন। তবে কি রাজনীতির প্রতি আপনার অনাস্থা তৈরি হয়েছে?- এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, রাজনীতির প্রতি অনীহা অনাস্থা এগুলো ঠিক না। আমি একটা পথ বেছে নিয়েছি জীবনে। আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। আমি বিশ্বাস করি ব্যক্তি স্বাধীনতায়। আমি বিশ্বাস করি যে আমার স্বাধীনতা আছে। আমার জীবন যাত্রা কী হবে সেটা নির্ধারণ করার। আমি মনে করেছি এই পথটা আমার জন্য সঠিক। আর এই পথেই হয়তো বেশি মানুষের কল্যাণে আসতে পারবো। সেই বিশ্বাস থেকেই আমি ‘হটলাইন কমান্ডো’ বেছে নিয়েছি। মানুষের এবং সমাজের মধ্যে সচেতনতা করবো। তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের পরিবর্তন আসবে।

সামনে আওয়ামী লীগের কাউন্সিল, সেখানে থাকবেন কিনা?-এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, হ্যাঁ অবশ্যই, আওয়ামী লীগ আমার দল, আমার বাবার দল, আমার মায়ের দল। আমার বাবা জীবন দিয়েছেন এই দলের জন্য, এ দেশের জন্য, এ দেশের মানুষের জন্য। আমার বাবা সারাজীবন এই দলের জন্য কাজ করে গেছেন, ছেলে মেয়ের দিকে নজর দিতে পারেননি। আওয়ামী লীগ আমাদের রক্তে।

“সেই আওয়ামী লীগ এবং সোনার বাংলাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমি আমার অবস্থান থেকে কাজ করে যাচ্ছি। সহযোগিতাও করছি। আওয়ামী লীগ আমার রক্তের সংগঠন। এখন থেকে তো আমি কোনও দিন সরে যাব না। এখন আমাদের সুদিনে আওয়ামী লীগ এবং বাংলাদেশকে আমার অবস্থান থেকে সহযোগিতা করছি। আন্তরিকভাবে চেষ্টা থাকবে ‘হটলাইন কমান্ডো’র মাধ্যমে গণসচেতনতা তৈরি করা। এটা অনেক কঠিন হবে, কিন্তু আমার অবস্থান থেকে চেষ্টা করবো।”

সোহেল তাজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব হচ্ছে নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য কন্ট্রিবিউট করা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

যে মাসে হতে পারে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

February 3, 2026
Earthquake

দেশে ভূমিকম্প অনুভূত

February 3, 2026
mob

ব্যবহৃত মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক : বিটিআরসি

February 3, 2026
Latest News
বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

যে মাসে হতে পারে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

Earthquake

দেশে ভূমিকম্প অনুভূত

mob

ব্যবহৃত মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক : বিটিআরসি

নির্বাচন

‘দেশে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, সবাই আন্তরিকভাবে কাজ করছি’

স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

RAB

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাব

বদলে যাচ্ছে র‌্যাবের নাম, পোশাকেও আসছে পরিবর্তন

সুরভী জাইমা রহমান

দীর্ঘ ৪৭ বছর ধরে শিশুদের মেধা বিকশিত করতে কাজ করছে সুরভী: জাইমা রহমান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.